কলকাতা প্লে-অফে পৌছনোর দিন ঘুমই হল না শাহরুখের, নিজেই জানালেন কারণ
প্লে-অফে জায়গা নিশ্চিত করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের এই পারফরম্যান্সে খুশি কিং খান। টুইট করে শাহরুখ জানান, এমন হাসি দেখার জন্য ২৪ ঘন্টা জাগা যায়। আজ রাতে ঘুম হবে না।
সকল যদি-কিন্তু এবং হিসেবে নিকেশের উপর ভরসা না করে, অবশেষে প্লে-অফে জায়গা নিশ্চিত করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। লাগাতার ম্যাচে ব্যর্থতার পর প্রয়োজনীয় সময়ে ঘুরে দাঁড়িয়েছেন নাইটরা।
লিগ টপার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের টিকিট অর্জন করে নাইট বাহিনী। এই জয়ের পরেই আত্মহারা কলকাতা নাইট রাইডার্সের কর্ণধর শাহরুখ খান।
নিজের উত্তেজনা টুইট করেই প্রকাশ করেন শাহরুখ। সুনীল নারিন এবং দীনেশ কার্তিকের ছবি পোস্ট করে কিং খান লেখেন, 'এই হাসি দেখার জন্য ২৪ ঘন্টা জেগে থাকতে পারি। ধন্যবাদ দীনেশ কার্তিক। ওয়েল ডান প্রসিদ্ধ কৃষ্ণ, রবিন উথাপ্পা আমরা এক সঙ্গে এক্সারসাইজ করবো, দারুণ লিন এবং সুনীল তো সুনীলই। দারুণ খুশি। এখন আর ঘুমোতে পারবো না!!'
Been awake 24hrs to see these smiles. Thx @DineshKarthik @prasidh43 (well done young man) @robbieuthappa ( v have to exercise 2gether) @lynny50 (wow mate) & @SunilPNarine74 is...Sunil. Very happy cant sleep now!! pic.twitter.com/gdJWwBOG2K
— Shah Rukh Khan (@iamsrk) May 19, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>কিন্তু যে শাহরুখ দল প্লে-অফে ওঠার জন্য আনন্দে আত্মহারা, সেই শাহরুখই অসন্তুষ্ট হয়েছিলেন কয়েক দিন আগে নাইটদের পারফরম্যান্সের কারণে। মুম্বইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে বিশ্রী ভাবে হারায় নিজের দলের স্পিরিট নেই বলে টুইট করে সকল কেকেআর সমর্থকের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। কিন্তু অবশেষে দলের মালিককে হতাশ করেলেন না নারিন-রাসেলরা। প্লে-অফে জায়গা করে নিয়ে ফের ট্রফি জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছেন কলকাতা।
দলের মালিক শাহরুখের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স প্লে-অফে কোয়ালিফাই করার জন্য টুইট করে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Click it and Unblock the Notifications