ফেসবুক- কাণ্ডের পর দাদা'র নামে টুইটারে ফেক অ্যাকাউন্ট, 'ভুয়ো' দাদাকে ফলো শাহরুখের
টুইটারে দারুণ অ্যাকটিভ শাহরুখ খান। নিয়মিত যেমন টুইট করেন , তেমনি বিভিন্ন মানুষের পোস্টে কমেন্টও করেন।
তিনি বলিউডের বেতাজ বাদশা , তাঁর সবকিছুই হাটকে। সোশ্যাল মিডিয়াতেও শাহরুখ খান বেশ স্বচ্ছন্দ বিচরণ। সদাই থাকেন অ্যাকটিভ, ফলোও করেন প্রচুর মানুষকে। কিন্তু বাদশা একটা বড় গন্ডগোল করছেন। তিনি 'ভুয়ো ' সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফলো করছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি থাকলেও নামের যা বানান লেখা রয়েছে তা সম্পূর্ণ ভুল। পাশাপশি টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্টের পাশে যে নীল রঙের টিক চিহ্ন দেওয়া থাকে ,সেটাও এতে দেওয়া নেই। তবে শাহরুখ একা নন, দাদা-র এই ফেক অ্যাকাউন্ট যিনি বানিয়েছেন তিনি যেহেতু দাদা-র ছবি ব্যবহার করেন তাই প্রায় ৩ লক্ষ ফলোয়ারও রয়েছে এই অ্য়াকাউন্টে।



এর আগে সারা-র টুইটারে ফেক অ্যাকাউন্টের জেরে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন সচিন তেন্ডুলকর। সৌরভও নিজের স্ত্রী ও মেয়ের নামের ফেক অ্যাকাউন্ট নিয়ে লালবাজারের সাইবার ক্রাইম দফতরে যোগাযোগ করেন। তারমধ্যেই সৌরভের টুইটারের ফেক প্রোফাইলের ঘটনাটি সামনে এসেছে।
অ্যাকাউন্টটি ভেরিফায়েড নয় টুইটার বলে দিলেও প্রচুর মানুষ মিথ্যে সৌরভের জালে পড়ে। তারই ব্যতিক্রম নন শাহরুখ খানও। তিনি নিজের কেকেআরের প্রাক্তন অধিনায়কে ফলো করতে চান বলেই ফলো করছেন। সৌরভের অফিসিয়াল টুইট অ্যাকাউন্ট রয়েছে। যাতে ইদানিং বেশ অ্যাক্টিভ দাদা। তবে এই ধরণের ভুয়ো প্রোফাইলের জেরে ব্যতিবস্ত হতে হচ্ছে সৌরভকে।












Click it and Unblock the Notifications