শাহরুখ ও সাই কিশোর চমক দেখাবেন আইপিএল নিলামে! তামিলনাড়ুর দুই ক্রিকেটার ভারতীয় দলে স্ট্যান্ডবাই

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক সিরিজের ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে আগেই। এবার টি ২০ দলে স্ট্যান্ডবাই হিসেবে ডাক পেলেন তামিলনাড়ুর দুই ক্রিকেটার শাহরুখ খান ও আর সাই কিশোর। বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এ কথা এখনও না জানালেও তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এর সত্যতা স্বীকার করা হয়েছে।

ভারতীয় দলের সঙ্গে থাকছেন শাহরুখ ও সাই কিশোর

আমেদাবাদে একদিনের সিরিজ খেলে কলকাতায় টি ২০ সিরিজ খেলতে পৌঁছাবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি ইডেনে হবে তিনটি টি ২০ আন্তর্জাতিক। শাহরুখ ও সাই কিশোরকে ভারতীয় দলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে বলা হয়েছে। ফলে তাঁরা রঞ্জি ট্রফির প্রথম দিকে তামিলনাড়ুর হয়ে খেলতে পারবেন না বলে জানিয়েছে টিএনসিএ। ভারতীয় দলের প্রাক্তন উইকেটকিপার দীনেশ কার্তিক নিশ্চিত, অদূর ভবিষ্যতেই অলরাউন্ডার শাহরুখের টি ২০ দলে অভিষেক হবে এবং তিনি ভালোই পারফর্ম করবেন।

ভারতীয় দলের সঙ্গে থাকছেন শাহরুখ ও সাই কিশোর

ভারতের ঘরোয়া ক্রিকেটে সাদা বলে তামিলনাড়ুর সাফল্যের নেপথ্যে রয়েছে শাহরুখ ও সাই কিশোরের ধারাবাহিক পারফরম্যান্স। বিগত তিন মরশুম ধরে তাঁরা প্রশংসনীয় পারফরম্যান্স করে চলেছেন। আইপিএলেও পাঞ্জাব কিংস দলে ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে শাহরুখ খানকে। তাঁকে পাঞ্জাব ধরে রাখতে চেয়েছিল বলেও খবর। কিন্তু শাহরুখ নিজেই আইপিএল নিলামে নিজেকে রাখতে চেয়েছেন, বেশি দর পাওয়ার প্রত্যাশায়। মনে করা হচ্ছে, শাহরুখ ও সাই কিশোর যেহেতু এখনও ভারতীয় দলের হয়ে খেলেননি, ফলে আনক্যাপড ক্রিকেটার হিসেবে তাঁদের দুজনকে নিয়ে ভালোই টানাটানি হতে পারে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্যে। পাওয়ারপ্লে ও ডেথ ওভারে বিপজ্জনক সাই কিশোর। সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে কর্নাটকের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তাঁর অবদান ছিল। তিনটি উইকেটের মধ্যে পাওয়ারপ্লেতেই দুটি। শাহরুখ শেষ বলে ছক্কা হাঁকিয়ে ১৫ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে খেতাব জয় নিশ্চিত করেন।

সাই কিশোর ৮ ম্যাচে ৬.০৬ ইকনমি রেখে ১০ উইকেট দখল করেন সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে। ২০১৯-২০-তে তাঁর ইকনমি ছিল ৪.৬৩, অন্তত ২০ ওভার বল করা বোলারদের মধ্যে সেরা। পরের মরশুমে ইকনমি ৪.৮২, যা সেরার নিরিখে দ্বিতীয় স্থানে। শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় সারির যে ভারতীয় দল গিয়েছিল, টি ২০-তে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন সাই কিশোর। শাহরুখের গত আইপিএল নিলামে ৫.২৫ কোটিতে নিয়েছিল পাঞ্জাব কিংস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+