ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেলেন ঈশান এবং শাহরুখ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেলেন ঈশান এবং শাহরুখ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৬-সদস্যের স্কোয়াডে জায়গা পেলেন ঈশান কিষান এবং শাহরুখ খান। এই দুই ক্রিকেটারকেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য রিজার্ভে রাখা হয়েছিল। কোভিডের কারণে চার ক্রিকেটার নিভৃতবাসে থাকায় প্রথম একাদশেও জয়গা পেতে পারেন এই দুই ক্রিকেটার।

কোভিডের কারণে যেই চার ক্রিকেটার ছিটকে গিয়েছেন ভারতীয় দল থেকে তাঁরা হলেন শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, ঋতুরাজ গায়েকোয়াড়, নভদীপ সাইনি।
রবিবার সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। বিসিসিআই-এর তরফ থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "প্রথম একদিনের ম্যাচের জন্য স্কোয়াডে ঈশান কিষান এবং শাহরুখ খানকে রাখা হয়েছে। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে ম্যাচটি।"
বিরাট কোহলির পরিবর্তে ওডিআই ফরম্যাটে ভারতীয় দলের নয়া অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে নিযুক্ত করেছে দেশের ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই। চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে রোহিত শর্মা খেলতে পারেননি, তাঁর পরিবর্তে দলের দায়িত্ব সামলেছিলেন শর্মার ডেপুটি লোকেশ রাহুল। হোয়াইট ওায়াশ হতে হয়েছিল প্রোটিয়াদের বিরুদ্ধে। এক দিনের ক্রিকেটে স্থায়ী অধিনায়ক হিসেবে আহমেদাবাদেই প্রথম মাঠে নামতে চলেছেন রোহিত শর্মা। উল্লেখ্য, এই ম্যাচটি ভারতরে হাজারতম এক দিনের ম্যাচ হতে চলেছে। প্রথম দল হিসেবে এই কৃতিত্ব অর্জন করল ভারত।
এক নজরে দেখে নিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের প্রথম ম্যাচের জন্য বিসিসিআই-এর ঘোষিত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার সিং, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীপক চাহার, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আভেশ খান, ঈশান কিষান, শাহরুখ খান












Click it and Unblock the Notifications