ধোনির সঙ্গে দেখা করা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতই, আমায় জীবনের পাঠ দিয়েছেন উনি

ভারতকে দু'বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা অধিনায়ককে অনেকেই নিজেদের আদর্শ হিসেবে মানেন। শুধু ভারতের উঠতি ক্রিকেটাররাই নন, বিশ্বের বহু তরুণই ধোনির দ্বারা অনুপ্রাণিত। এর মধ্যে ব্যতিক্রম নন পাকিস্তানের পেসার শেহনওয়াজ দাহানি।

প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তা প্রসঙ্গে নতুন করে কিছু বলে দিতে হয় না। ভারতকে দু'বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা অধিনায়ককে অনেকেই নিজেদের আদর্শ হিসেবে মানেন। শুধু ভারতের উঠতি ক্রিকেটাররাই নন, বিশ্বের বহু তরুণই ধোনির দ্বারা অনুপ্রাণিত। এর মধ্যে ব্যতিক্রম নন পাকিস্তানের পেসার শেহনওয়াজ দাহানি।

ধোনির সঙ্গে দেখা করা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতই, আমায় জীবনের পাঠ দিয়েছেন উনি

সীমান্তের দুই পারেই ধোনির জনপ্রিয়তা আকাশছোঁয়া, পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফও একটা সময়ে ধোনির হেয়ার স্টাইলের ভক্ত ছিলেন। ২০২১ টি-২০ বিশ্বকাপের দলে ধোনির অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য তাঁকে দলের সঙ্গে মেন্টর হিসেবে রেখেছিল বিসিসিআই। সেই সময়ে পাকিস্তান বনাম ভারতের ম্যাচে ধোনির সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল পাকিস্তানের তরুণ পেসার শেহনওয়াজের। পাকিস্তান ক্রিকেটের উঠতি প্রতিভা জানিয়েছেন ধোনির সঙ্গে দেখা হওয়াটা তাঁর কাছে ছিল স্বপ্নকে বাস্তবের রূপ নিতে দেখা।

২৩ বছর বয়সী দাহানি পাকিস্তান সুপার লিগ ২০২২-এর যৌথ সর্বোচ্চ উইকেট শিকারি। দশ ম্যাচে ১৬ উইকেট পেয়েছেন তিনি। মুলতান সুলতানের জার্সিতে আগুন ঝড়িয়েছেন তিনি। শুধু একা ধোনির-ই নয়, ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার এবং ইংল্যান্ডের কিংবদন্তি শেন বন্ডের ভক্ত তিনি। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, "আমি নিউজিল্যান্ডের শেন বন্ডকে ফলো করি এবং তাঁর মতোই দুর্ধর্ষ গতির এক জন পেসার হতে চাই। তিনি অবসর নেওয়ার পর আমি ইংল্যান্ডের জোফ্রা আর্চারের খেলা দেখা শুরু করি এবং আমার ইচ্ছা রয়েছে খুব তাড়াতাড়ি তাঁর সঙ্গে দেখা করার।" ধোনি প্রসঙ্গে তিনি বলেন, "মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিতে আমার অনেক সময় লাগবে।

ওনার সঙ্গে দেখা হওয়াটা স্বপ্ন সত্যি হওয়ার মতো এবং আমি সেই মুহূর্তটাকে ভুলতে পারব না। তাঁর কথা আমায় অনুপ্রাণিত করেছে, জীবন সম্পর্কে আমায় উপদেশ দিয়েছেন। জীবন কী ভাবে কাটানো উচিৎ, বড়দের সম্মান করা উচিৎ এই সব। উনি বলেছেন ক্রিকেটে ভাল-খারাপ দিন থাকবে কিন্তু যে খেলাটা ভালবাসো সেটার উপর ফোকাস ধরে রাখতে হবে।"

২০০৭ সালে মহেন্দ্র ধোনির নেতৃত্বে প্রথম বার টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। এর তিন বছরের মাথায় ২০১১ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতে ছিল টিম ইন্ডিয়া। তাঁর নেতৃত্বে আইপিএল-এ চার বার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএল-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নও ধোনির দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+