আফ্রিদির অন্য মুখ, ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তা
শহিদ আফ্রিদি এবার নতুন ভূমিকায়। ভারত-পাক শান্তির বার্তা দিচ্ছেন পাক ক্রিকেটার
দারুণ সৌজন্যের পরিচয় দিলেন শাহিদ আফ্রিদি। স্বাধীনতা দিবসে ভারতকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক । বিভিন্ন বিতর্কিত ইস্যুতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। সেখানে একজন পাক ক্রিকেটারের পক্ষ থেকে এই বার্তা ভারতকে স্বাধীনতার দিনে নিঃসন্দেহে দারুণ উপহার। শান্তি, সৌহার্দ্য, ভালোবাসার পথে দুই প্রতিবেশী দেশকে এগিয়ে আসার অনুরোধ করেছেন শাহিদ আফ্রিদি।

সোমবারই ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। দুই দেশই স্বাধীনতার ৭১ বছর পেরোল। কিন্তু সীমান্তে অনুপ্রবেশ, অস্ত্রবিরতি লঙ্ঘন, একের পর এক জঙ্গিহানার ঘটনায় দুই দেশের রাজনৈতিক সম্পর্ক খারাপ হয়েছে। পারষ্পরিক সম্পর্কের অবনতি হয়েছে। এই ঘটনার সমাপ্তি চাইলেন আফ্রিদি। পাকিস্তানের স্বাধীনতা দিবসেই তিনি টুইটারে শুভেচ্ছা জানালেন ভারতবাসীকেও।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Happy Independence Day India! No way to change neighbours, let's work towards peace, tolerance and love. Let humanity prevail.# HopeNotOut</p>— Shahid Afridi (@SAfridiOfficial) <a href="https://twitter.com/SAfridiOfficial/status/897155638580707328">August 14, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>আফ্রিদি লিখেছেন , 'স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। প্রতিবেশী দেশ হিসেবে আমরা একসঙ্গে শান্তির পথে হাঁটতে পারি। দুই দেশ সহনীয়তা ও ভালোবাসার পথে চলতে পারি।'












Click it and Unblock the Notifications