ফের শুরু বীরু -শাহিদ বাইশ গজের লড়াই, দেখুন ভিডিও

শারজায় ছয় দলের টি ১০ লিগে বুড়ো হাড়ে ভেল্কি প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদির। হ্যাটট্রিক করলেন তিনি।

বাইশ গজে ফের ভারতীয় ক্রিকেটারের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারের ধুন্ধুমার। সম্মুখ সমরে কারা জানেন। বীরেন্দ্র সেওয়াগ ও শাহিদ আফ্রিদি। সৌজন্যে টি-টেন লিগ। শারাজায় আয়োজিত এই লিগে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মারাঠা আরাবিয়ান্স বনাম পাখতুনের ম্যাচে দুই তারকা ক্রিকেটার খেললেন বিপক্ষ দলে।

ফের শুরু বীরু -শাহিদ বাইশ গজের লড়াই

শারজায় ছয় দলের টি ১০ লিগে বুড়ো হাড়ে ভেলকি দেখালেন প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য দুঃখের খবর শেষ হাসিটা হাসলেন পাক ক্রিকেটারই। কারণ তাঁর টি-টেনেও হ্যাটট্রিক হাঁকালেন আফ্রিদি। অন্যদিকে ভারতের ভরসা নজফগড়ের নবাব কোনও খেলই দেখাতে পারলেন না এবং আফ্রিদির হ্যাটট্রিকের একটি উইকেট হয়ে রইলেন।

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সেওয়াগের মারাঠা আরবিয়ান্স। পাখতুনের হয়ে পাক ব্যাটসম্যান ফকর জামান ও ইংরেজ ব্যাটসম্যান লিয়াম ডসনের ঝোড়ো ইনিংসের দৌলতে মাত্র ১০ ওভারে ১২১ রান ওঠে।
ব্যাটে সে রকম কোনও উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও বল হাতে বিধ্বংসী হয়ে ওঠেন পাখতুনের অধিনায়ক আফ্রিদি। জয়ের জন্য ১২২ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মরাঠা আরবিয়ান্স। কামরান আকমল দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান। অ্যালেক্স হেলস ঝোড়ো ইনিংস খেলে ২৬ বলে ৫৭ রান করেন। কিন্তু উইকেটের অপর প্রান্তে কোনও ব্যাটসম্যান তাঁকে যোগ্যসঙ্গত দিতে পারেননি।

তার মধ্যে ম্যাচের পঞ্চম ওভারে বল করতে এসে পুরো খেলা নিজের পকেটে পুড়ে নেন আফ্রিদি। হ্যাটট্রিক করেন তিনি। প্রথমে রুসো, পরের বলে ওয়েস্ট ইন্ডিজের ডয়েন ব্র্যাভো ও সেওয়াগকে আউট করেন মারাঠাদের মেরুদন্ড ভেঙে দেন তিনি। এই ধাক্কার জেরে ১০ ওভারে মাত্র ৯৬ রান তুলতে পারে সেওয়াগের দল।

Shahid Afridi First Ever Hat-Trick In #T10 #Cricket League 2017 | Maratha Arabians vs #Pakhtoons | #Sharjah Cricket Stadium | #Pakistan #Australia #PakhtoonTeam #India #Bangladesh #England #SouthAfrica #NewZealand #Zimbabwe #Westindies #SriLanka #T10CricketLeague #Pakistani pic.twitter.com/gXhR26BUqu
— Akhunzada Khan (@PakistaniOnline) December 15, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+