আইন ভেঙে পুলিশের জালে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি, গুণতে হল মোটা জরিমানা

আইন ভেঙে পুলিশের জালে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি

সড়ক পথে গতিসীমা লঙ্ঘন করায় মোটা জরিমান দিতে হল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং সেই দেশের ক্রিকেটের কিংবদন্তি শাহিদ আফ্রিদিকে। পাকিস্তানের হাইওয়ে এবং মটরওয়ে পুলিশ তাঁকে পাকিস্তানি মুদ্রায় ১৫০০ টাকা জরিমানা করে।

আইন ভেঙে পুলিশের জালে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি, গুণতে হল মোটা জরিমানা

সড়ক পথে গড়ি চালিয়ে করাচি থেকে লাহোর যাচ্ছিলেন আফ্রিদি। নিজের ভুল বুঝে জরিমানা শোধ করতে সমস্যা তৈরি করেননি আফ্রিদি। পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন মোটরওয়ে পুলিশকে একজন তারকা হওয়ায় তাঁকে উপরি কোনও সুবিধা না দেওয়ার জন্য। একই সঙ্গে তিনি স্বাভাব সিদ্ধ ভঙ্গিতেই উপদেশ দিয়েছেন যাতে গতির লিমিট ১২০ কিমি/ঘণ্টার বেশি করা হয় কারণ পাকিস্তানের হাইওয়ের মান দুর্দান্ত।

একটি সংবাদমাধ্যমকে আফ্রিদি বলেছেন, "নিয়ম প্রত্যেকের জন্য এক হওয়া উচিৎ।" আফ্রিদি তাঁকে আটকানো সেই দুই পুলিশ আধিকারিকের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন। টুইটে তিনি লিখেছেন, "পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে ভাল লেগেছে, তাঁদের অত্যন্ত কর্তব্য পরায়ণ এবং নিজের কাজে একেবারেই দৃঢ় প্রতিজ্ঞ। আমায় বিনিত অনুরোধ, স্পিড লিমিট ১২০ কিমি/ঘণ্টার উপর করে দেওয়া উচিৎ কারণ আমাদের হাইওয়ে দুর্দান্ত।"

পাকিস্তানের ক্রিকেট ভক্তদের কাছে কোনও কিংবদন্তির থেকে কম নন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের জার্সিতে ৩৯৮টি ওডিআই ম্যাচে, ৯৯টি টি-২০ ম্যাচে এবং ২৭টি টেস্টে প্রতিনিধিত্ব করেছেন আফ্রিদি। ওডিআই ফরম্যাটে আফ্রিদির ঝুলিতে রয়েছে ৮০৬৪ রান, এই ফরম্যাটে ছয়টি শতরান রয়েছে তাঁর। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে শতরান করেছিলেন আফ্রিদি। ২০০৫ সালে ভারতের বিরুদ্ধে সিরিজে ৪৫ বলে শতরান করেছিলেন তিনি। ৫০ ওভারের ক্রিকেটে এক ম্যাচে নয় বার পাঁচ উইকেটের বেশি নিয়েছেন আফ্রিদি। তাঁর সেরা বোলিং ফিগার ৭/১২। ওডিআই-তে তাঁর উইকেট সংখ্যা ৩৯৫।

২৭টি টেস্টে তিনি করেছেন ১৭১৬ রান যার মধ্যে রয়েছে পাঁচটি শতরান। টেস্টে উইকেট সংখ্যা ৪৮। তাঁর সেরা বোলিং ফিগার ৫/৫২। টি-২০ ক্রিকেটে ৯৯ ম্যাচে করেছেন ১৪১৬ রান, সর্বোচ্চ ৫৪। এই ফরম্যাটে তাঁর অর্ধ শতরান রয়েছে ৪টি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আফ্রিদির উইকেট সংখ্যা ৯৮। সেরা বোলিং ফিগার ৪/১১।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+