কেন বলেছিলেন ঠিক করে পতাকা ধরতে অকপট স্বীকারোক্তি আফ্রিদি-র
দু' দেশের কাঁটাতার তাদের আলাদা করতে পারে না। যদিও দুই দেশের মানুষের মধ্যে একে অপরকে ঘৃণা করার বিষ ঢুকিয়ে দেওয়া হোক, মানুষ তাঁর নিজের মতো করে সৌজন্যবোধ প্রকাশ করে।
ভারতের জাতীয় পতাকাকে সম্মান দেখানো পাকিস্তানি নাগরিক শহিদ আফ্রিদির এই ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। পাশাপাশি পাক এই ক্রিকেটার ফের একবার মন্ত্রমুগ্ধ হয়েছেন ভারতীয় ফ্যানরা। করাচিতে গিয়েও ফের একবার নিজের কাজের যুক্তি দিলেন পাক এই তারকা।

প্রাক্তন পাক অধিনায়ক সেন্ট মর্টিজ আইস ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন শহিদ আফ্রিদি। বীরেন্দ্র শেওয়াগের ডায়মন্ড একাদশের বিরুদ্ধে খেলছেন শহিদ আফ্রিদি। তার দলের নাম ছিল রয়ালস ইলেভেন। সিরিজ ২-০ জিতেছেন । আর ভারতীয় পতাকাকে যেভাবে সম্মান দিয়েছেন তাতে জিতে নিয়েছেন লক্ষ লক্ষ ভারতীয়র মন।
আফ্রিদি শুধু সেসময়েই পতাকা সোজা করে ধরতে বলেছেন তাই নয়, তিনি করাচিতে ফিরেও সংবাদমাধ্যমের সামনে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, 'আমাদের সব দেশের পতাকাকেই সম্মান জানানো উচিত। পাশাপাশি পতাকাটা ঠিক থাকলে ছবিটাও ভালো ওঠে। '
পাশাপাশি ফের একবার দু দেশের রাজনৈতিক অস্থিরতা সাধারণ মানুষের মধ্যে আসা উচিত নয় বলে জানিয়েছেন তিনি। তাঁর মতে দু দেশের ক্রিকেটারদের ভালো সম্পর্ক রয়েছে, সেটাই স্বাভাবিক।












Click it and Unblock the Notifications