করোনায় ধর্মীয় ঐক্যের নজির, পাকিস্তানে হিন্দু মন্দিরে খাবার বিলি বুমবুম আফ্রিদির

করোনায় ঐক্য, লক্ষ্মীনায়ারণ মন্দিরে পাকিস্তানি লেজেন্ড আফ্রিদির খাদ্য সামগ্রী বিলি

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া আপদকালীন পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের সেবায় নিয়োজিত পাকিস্তানি লেজেন্ড শাহিদ আফ্রিদি ধর্মের ভেদাভেদ ভুললেন। দুর্দান্ত কাজ করে নেটিজেনদের নজর কাড়লেন প্রাক্তন পাক অল রাউন্ডার।

করোনা ভাইরাসের জের

করোনা ভাইরাসের জের

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ৪৩ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে প্রায় তিন লক্ষ মানুষের। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। অন্যদিকে পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৭৪০ জনের।

লকডাউন

লকডাউন

পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় দুই প্রতিবেশী দেশেই লকডাউন জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায়, তার মেয়াদ বাড়ানো হতে পরে। এর জেরে তৈরি হওয়া ব্যাপক আর্থিক ঘাটতিতে সমস্যায় পড়েছেন গরিব-দুঃস্থ মানুষেরা।

কেন্দ্রের প্যাকেজ

কেন্দ্রের প্যাকেজ

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই ও দুঃস্থদের সাহায্যার্থে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারত সরকার। যা গোটা দেশের জিডিপি-র ১০ শতাংশের সমান। অন্যদিকে পাকিস্তান সরকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেও এই চরম সময়ে তা যথেষ্ট নয় বলেই মনে করা হচ্ছে।

আফ্রিদির সাহায্য

এই কঠিন সময়ে পাকিস্তানে বসবাসকারী গরিব শ্রেণির পাশে দাঁড়িয়েছেন সে দেশের প্রাক্তন ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদি। বহু দিন ধরেই নিয়মিতভাবে দুঃস্থদের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিলি করতে দেখা যাচ্ছে এই লেজেন্ডকে। তবে এবার নিজের মহত্ব প্রমাণ করতে ধর্মের গণ্ডি পেরোলেন আফ্রিদি। পাকিস্তানের লক্ষ্মীনায়ারণ মন্দিরে গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে এলেন সে দেশের প্রাক্তন ক্রিকেট তারকা। টুইটারে সেই ছবি পোস্ট করার পাশাপাশি লিখছেন, এই কঠিন সময়ে একতাই শক্তি। আফ্রিদির উদ্যোগ নেটিজেনদের মন কেড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+