আঙুর ফল কি টক,আফ্রিদির মন্তব্যে জল্পনা

আইপিএল নিয়ে সমস্ত মহলে উন্মাদনা তুঙ্গে। রাত পোহালেই ভারতের থুড়ি বিশ্বের ক্রিকেট পার্বন। এ অবস্থায় শহিদ আফ্রিদি যা মন্তব্য করলেন, তা নিতান্তই লোক হাসাননোর উপাদান ছাড়া আর কিছুই নয়।

আইপিএল নিয়ে সমস্ত মহলে উন্মাদনা তুঙ্গে। রাত পোহালেই ভারতের থুড়ি বিশ্বের ক্রিকেট পার্বন। এ অবস্থায় শহিদ আফ্রিদি যা মন্তব্য করলেন, তা নিতান্তই লোক হাসাননোর উপাদান ছাড়া আর কিছুই নয়।

আঙুর ফল কি টক,আফ্রিদির মন্তব্যে জল্পনা

সুইৎজারল‍্যান্ডে ক্রিকেট খেলতে গিয়ে যে আফ্রিদি ভারতীয় পতাকার প্রতি সম্মান দেখিয়ে সবার কুর্নিশ আদায় করেছিলেন, তিনি ই দিন কয়েক হল কেমন যেন বেসুরো বাজছেন। প্রথমে বলেছিলেন জম্মু কাশ্মীরে ভারতীয় সেনার দমন-পীড়ন চলছে। এহেন মন্তব্যেই বিতর্ক উসকে দিয়েছিলেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের ক্রিকেটার হলেও, ভারতেও তুমুল জনপ্রিয় তিনি। কিন্তু সন্ত্রাসবাদীদের পক্ষে দাঁড়িয়ে যেভাবে সওয়াল করেছিলেন আফ্রিদি তার কড়া জবা ব দিয়েছিলেন গম্ভীর-কোহলিরা। এমনকি সমালোচনা করেছিলেন সচিন তেন্ডুলকর ও।

এরপর যেটা করলেন তাতে একটা কথাই বলা যায় আঙুর ফল টক। জানিয়ে দিলেন, ডাকলেও আইপিএল খেলবেন না তিনি।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমের তরফে আফ্রিদির এই বক্তব্য টুইট করা হয়েছে। তিনি বলেন, 'ওরা যদি আমায় ডাকেও আমি আইপিএলে খেলব না। আমার পিএসএল সবচেয়ে বড়। একদিন তা আইপিএল কে ছাড়িয়ে যাবে। '

আইপিএল-এর আকার শুধুমাত্র ভারতীয় রাই নন। সারা পৃথিবীর মানুষ জানেন।

এদিকে আফ্রিদি আইপিএলে কল্কে না পেলে ও শোয়েব আখতার, আক্রমের মতো পাক ক্রিকেটাররা কিন্তু আইপিএল-এর সঙ্গে নানাভাবে যুক্ত থেকেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+