ক্রিকেট মাঠে নতুন বিতর্কের জন্ম দিলেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি

নতুন বিতর্কের জন্ম দিলেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি

শনিবার পাকিস্তান সুপার লিগের ম্যাচে নতুন বিতর্কের জন্ম দিলেন শাহিদ আফ্রিদি। ২০১৪ সালে ঘাড়ে বলের আঘাতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের প্রয়াণের পর থেকে ক্রিকেট মাঠে হেলমেট নিয়ে সচেতনতা বাড়িয়েছে আইসিসি। বাড়তি নিরাপত্তার জন্য হেলমেট প্রস্তুত কারী সংস্থাগুলি গ্রিলের সংখ্য়াও বাড়িয়েছে। কিন্তু আফ্রিদি এবার নতুন ধরনের গ্রিল ব্যবহার করে বিতর্ক তৈরি করলেন।

ক্রিকেট মাঠে নতুন বিতর্কের জন্ম দিলেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি

আইপিএলের মাঝে কয়েক সপ্তাহ আগেই কিংবদন্তি সচিন তেন্ডুলকর, পেসার বা স্পিনার দেখে নয় মাঠে থাকলে সবসময়ই ব্যাটসম্যানদের হেলমেট পরে থাকার নিয়ম তৈরি নিয়ে আইসিসিকে অনুরোধ জানিয়েছিলেন।

শনিবার পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএলের ম্যাচে অবশ্য একেবারে অন্য দৃশ্য ধরা পড়েছে। নতুন এক অদ্ভুত ধরনের হেলমেট পরে ব্যাট করতে নেমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আফ্রিদি। সেই সঙ্গে প্রবলভাবে সমালোচিতও হলেন এই তারকা অল-রাউন্ডার।

হেলমেটের সামনের গ্রিল মুখের সামনে নাক, মুখ, চোখকে গার্ড করে। সেখানেই অদ্ভুত ডিজাইনের হেলমেট পড়ে আফ্রিদি মাঠে নামেন। হেলমেটের সামনে পুরো ফাঁকা। নেই কোনও গ্রিল। এমনই বিপজ্জনক হেলমেট পরেই বাইশ গজে ফিরেই চমকে দেন শাহিদ আফ্রিদি। যা দেখে সকলেই হকচকিত হয়ে যান।

আফ্রিদি মাঠে নামার পরই বিষয়টা ধারাভাষ্যকারদের চোখে পড়ে। এরপর সোশ্যাল মিডিয়ার দৌলতে তা ভাইরাল হয়ে যায়। এই হেলমেটের কারণে অনেকেই আফ্রিদির নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন, কেন এমন ঝুঁকির ক্রিকেট, আফ্রিদিকে নিয়ে উঠছে প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+