Shaheen Shah Afridi: টেস্ট, একদিনের পর টি২০-তেও উইকেটের সেঞ্চুরি, বিশ্ব ক্রিকেটে নয়া রেকর্ড শাহিনের
টি২০ ক্রিকেটে শততম উইকেট সংগ্রহ করলেন শাহিন শাহ আফ্রিদি। মঙ্গলবার ডারবানে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ২২ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন শাহিন আফ্রিদি। এর আগে টেস্ট এবং ওডিআইতে শততম উইকেট সংগ্রহ করেছিলেন এই পাক বোলার। এবার টি২০ ক্রিকেটে শততম উইকেট নিয়ে নয়া নজির এবং রেকর্ড সৃষ্টি করলেন আফ্রিদি।
বিশ্বের সর্ব কনিষ্ঠ বোলার হিসেবে তিন ফর্ম্যাটে শততম উইকেট পাওয়ার নজির সৃষ্টি করলেন আফ্রিদি। নিউজিল্যান্ডের টিম সাউদি, বাংলাদেশের সাকিব আল হাসান এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার সঙ্গে একই তালিকায় নিজের নামও যুক্ত করলেন এই পাকিস্তানি বোলার। ৩০ বছর হওয়ার আগেই তিন ফর্ম্যাটেই ১০০টি করে উইকেট হয়ে গেল শাহিনের।

পাকিস্তানের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে উইকেট নেওয়ার সেঞ্চুরি করেন শাহিন। এরআগে হ্যারিস রউফ এবং সাদাব খান টি২০ ক্রিকেটে ১০০টি উইকেট সংগ্রহ করেছিলেন। পাকিস্তানের প্রথম বোলার হিসেবে তিন ফর্ম্যাটেই ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন শাহিন। এর আগে কোনও পাক বোলারের এই রেকর্ড নেই। পাকিস্তানের হয়ে এর আগে ৭১ ম্যাচে ১০০টি টি২০ উইকেট নিয়েছিলেন রউফ। ফলে দ্বিতীয় দ্রুততম হিসেবে ১০০ উইকেট নিলেন শাহিন।
২৪ বছর বয়সি শাহিনের নামের পাশে ১১২টি ওডিআই উইকেট এবং ১১৬টি টেস্ট উইকেট রয়েছে। এবার ১০০টি টি২০ উইকেট হয়ে গেল। উল্লেখ্য টিম সাউদির টেস্টে ৩৮৯, ওডিআইতে ২২১, টি২০-তে ১৬৪টি উইকেট আছে। শাকিব আল হাসানের টেস্টে ২৪৬, ওডিআইতে ৩১৭, টি২০-তে ১৪৯টি উইকেট আছে। মালিঙ্কা টেস্টে ১০১টি উইকেট নিয়েছেন. ওডিআইতে ৩৩৮টি এবং টি২০ ১০৭টি উইকেট নিয়েছেন। এই তালিকায় এবার যুক্ত হল শাহিনের নামও।












Click it and Unblock the Notifications