নাদিমের ১০ উইকেট, ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত

প্রথম ইনিংসে পাঁচের পর দ্বিতীয় ইনিংসে আরও পাঁচ! সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে সিরিজের প্রথম বেসরকারী টেস্টে ১০ উইকেট তুলে নিয়ে শিরোনামে শাহবাজ নাদিম।

প্রথম ইনিংসে পাঁচের পর দ্বিতীয় ইনিংসে আরও পাঁচ! সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে সিরিজের প্রথম বেসরকারী টেস্টে ১০ উইকেট তুলে নিয়ে শিরোনামে শাহবাজ নাদিম।

নাদিমের ১০ উইকেট, ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত

৩ অগাস্ট থেকে শুরু হচ্ছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। তার আগে পাঁচ ম্যাচের বেসরকারী ওয়ান ডে সিরিজে ৪-১ জিতেছে ভারতীয় এ দল। এবার ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে চার দিনের তিন ম্যাচের বেসরকারি টেস্ট সিরিজে দাপট ভারতের। ১-০ এগিয়ে গেল ভারত। শনিবার ভারতীয় এ দল ওয়েস্ট ইন্ডিজকে হারাল ৬ উইকেটে।

প্রথম ইনিংসে ২২/৫ এর পর দ্বিতীয় ইনিংসে ২১ ওভার হাত ঘুরিয়ে ৪৭ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন নাদিম। বাঁ-হাতি নাদিমের স্পিন ভেল্কিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৮০ রানে বেঁধে রাখে ভারতীয় এ দল। দ্বিতীয় ইনিংসে মহম্মদ সিরাজ ৩৮ রান খরচ করে ৩ উইকেট পান।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ এ দল ২২৮ রানে অলআউট হয়েছিল। জবাবে ঋদ্ধিমানের ৬৬ রানের ইনিংসের সুবাদে ৩১২ রান করে লিড পায় ভারত। এরপর নাদিমের পাঁচ উইকেটে, দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানরা ১৮০ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে এরপর ৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটের পুঁজি নিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ভারতীয় এ দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+