নাদিমের পাঁচ উইকেট,২-০ সিরিজ জিতল ভারত, দেখুন ভিডিও

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ফল করছেন বাঁ-হাতি স্পিনার শাহবাজ নাদিম। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে আরও একবার পাঁচ উইকেট তুলে নিলেন নাদিম

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ফল করছেন বাঁ-হাতি স্পিনার শাহবাজ নাদিম। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে আরও একবার পাঁচ উইকেট তুলে নিলেন নাদিম।

নাদিমের পাঁচ উইকেট,২-০ সিরিজ জিতল ভারত, দেখুন ভিডিও

ক্যারিবিয়ান ভূমে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে চার দিনের তৃতীয় বেসরকারী টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪১ ওভার হাত ঘুরিয়ে ১০৩ রান খরচ করে ৫ উইকেট তুলে নিলেন শাহবাজ নাদিম। ভারত অবশ্য শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি।

শেষ দিন জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ৩৭৩ রান করতে হত। শেষ পর্যন্ত দিনের শেষে ৬ উইকেট হারিয়ে তারা ৩১৪ রান তুলে ম্যাচ ড্র করে। ওয়েস্ট ইন্ডিজ এ দলের হয়ে সুনীল অ্যাম্বিস ১৪২ বলে ৬৯ রানের চোয়াল চাপা লড়াই চালান। অন্যদিকে ৯২ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে টিঁকে রাখেন জেরেমি সোলোজানো। ব্রেন্ডন কিং করেন ৭৭ রান।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/1GC4lDfJmH8" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

শেষ ম্যাচ ড্র হলে ভারতীয় এ দল তিন ম্যাচের বেসরকারী টেস্ট সিরিজ জিতল ২-০ ব্যবধানে। সিরিজে চার ইনিংসে ৩ বার ৫টি করে মোট ১৫টি উইকেট নিলেন ঝাড়খণ্ডের বাঁ-হাতি স্পিনার নাদিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+