ভারতীয় ক্রিকেট টিমের ‘মিস্টার ব্যাঙ্কেবল’ হতে চান শাহবাজ, উৎসাহিত করল সিএবি

বাংলার আরও এক ক্রিকেটারকে ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে। পড়ে পাওয়া ১৪ আনার মতোই সুযোগ এসেছে বাংলার শাহবাজ আহমেদের কাছে। ওয়াশিংটন সুন্দরের জায়গায় ভারতীয় ক্রিকেট দলে অন্তর্ভুক্ত হয়েই তিনি বলে দিলেন, সুযোগ এসেছে।

বাংলার আরও এক ক্রিকেটারকে ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে। পড়ে পাওয়া ১৪ আনার মতোই সুযোগ এসেছে বাংলার শাহবাজ আহমেদের কাছে। ওয়াশিংটন সুন্দরের জায়গায় ভারতীয় ক্রিকেট দলে অন্তর্ভুক্ত হয়েই তিনি বলে দিলেন, সুযোগ এসেছে। নিজেকে প্রমাণ করতে চাই। নির্ভরতা দিতে চাই দলকে।

ভারতীয় ক্রিকেট টিমের ‘মিস্টার ব্যাঙ্কেবল’ হতে চান শাহবাজ

ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় তাঁর ক্রিকেটার জীবনে মিস্টার ডিপেন্ডেবপল হয়ে উঠেছিলেন। তাঁর তত্ত্বাবধানে ভারতের 'মিস্টার ব্যাঙ্কেবল' হয়ে উঠতে চাইছেন নবাগত শাহবাজ। যদিও জিম্বাবোয়ে সফরে মিস্টার ডিপেন্ডবল রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে পাবেন না শাহবাজ। এখানে ভারতীয় দলের কোচ হয়ে গিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। এদিন ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর বাংলার এই অলরাউন্ডার বলেন, যদি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাই, এমন একজন ক্রিকেটার হতে উঠতে চাই, দেশ যাতে নির্ভরতা পায়।

ভারতীয় ক্রিকেট দল জিম্বাবোয়ে সফরে ওয়াশিংটন সুন্দরের স্থলাভিষিক্ত হয়েছেন শাহবাজ আহমেদ। বিসিসিআই অনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করার পর তিনি উড়ে যাবেন জিম্বাবোয়ের উদ্দেশে। মাঝে একটা দিন তারপরেই সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে এদিন জোরকদমে অনুশীলন করল ভারতীয় দল।

শাহবাজের ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, শাহবাজ একজন দুর্দান্ত ক্রিকেটার। খুবই আকর্ষণীয় ক্রিকেট উপহার দেন তিনি। একজন অলরান্ডারের যা যা গুণ থাকা দরকার, শাহবাজের মধ্যে সবকটি গুণ রয়েছে। বাংলার হয়েছে শাহবাজ তাঁর সেরাটা দিয়েছে, এবার শাহবাজ যেন দেশের হয়ে তাঁর সেরাটা দিতে পারেন, সেই কামনা করি। আমরা সিএবির তরফে তাঁর সাফল্য কামনা করছি সর্বান্তকরণে।

আর ভারতীয় দলে নিজের অন্তর্ভুক্তি প্রসঙ্গে শাহবাজ বলেন, যাঁরা ক্রিকেট খেলে, তাঁরা সবাই চায় ভারতের জার্সি গায়ে তুলতে। আমার কাছে সেই সুযোগ এসেছে। আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ভারতীয় দলে ডাক পেয়েছি। এবার প্রথম একাদশে সুযোগ পেলেই নিজেকে মেলে ধরার চেষ্টা করব। আমি যখন বাংলার হয়ে খেলেছি, তখন বাংলার জন্য সবটা দেওয়ার চেষ্টা করেছি। বাংলাকে নির্ভরতা দেওয়ার চেষ্টা করেছি। এবার দেশের হয়ে সেরাটা দিতে চাই। সুযোগ পেলে আমি আশা করি নিরাশ করব না। সেই বিশ্বাস আমার আছে। আমার ব্যাটিং ও বোলিং দিয়ে আমি ভারতের হয়ে ম্যাচ জিততে চাই, জেতাতে চাই। আমার বিশ্বাস দল আমারা প্রতি আস্থা রাখবে, আমিও সেই আস্থার মর্যাদা দিতে পারব।

ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর সিএবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহবাজ। তিনি বলেন, সিএবি এবং পদাধিকারীরা আমার উপর সর্বদা আস্থা রেখেছেন। আমার কোচ ও সতীর্থরা আমাকে উৎসাহিত করেছেন। আমি তাঁদের সবার কাছে ঋণী। আইপিএল আমার কাছে একটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। এই আইপিএল আমাকে পরিপক্ক করেছে। আইপিএলেও আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এবার তাঁর কাছে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ, শাহবাজ জানিয়েছেন, তাঁর বাবা-মা দারুণ খুশি। তিনি বাবা-মাকে, বাংলাকে তথা দেশকে আরও গর্বিত করতে উৎসাহী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+