নাইটদের তাতাতে বৃহস্পতিবার ইডেনে থাকছেন বলিউড বাদশা
প্রথম ম্যাচেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে আইপিএল অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। বিরাটদের বিরুদ্ধে মেগা ম্যাচে দলকে অনুপ্রাণিত করতে কলকাতায় আসছেন কর্ণধার শাহরুখ খান।
চার বছর পর আবার ঘরের মাঠে আইপিএলের ম্যাচ খেলতে নামছে নাইট ব্রিগেড। বিরাট বনাম রাসেলের ডুয়েল। তবে কলকাতার ক্রিকেট প্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হতে চলেছে ভিআইপি গ্যালারিতে কিং খানের উপস্থিতি। এরআগে কেকেআর ইডেনে খেললেই গ্যালারিতে নিয়মিত উপস্থিত থেকেছেন বলিউড বাদশা।

এমনকি ম্যাচ শেষে নিজস্ব ভঙ্গিমায় ইডেনের দর্শকদের হৃদয় জিতে নিয়েছেন বাজিগর। লক্ষ্মীবারের সন্ধ্যায় দলের খেলা দেখতে ইডেনে হাজির থাকবেন শাহরুখ খান।ম্যাচের আগেই তিলোত্তমায় আসবেন পাঠান। মালিকের উপস্থিতি নীতিশ রানার দলের কাছে বাড়তি মোটিভেশন হতে চলেছে। শাহরুখ মানেই পারফর্মার, শাহরুখ মানেই এক্সট্রা এনার্জি।
নিজের সেই অতিরিক্ত এনার্জিটাকেই দলের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন নাইট কর্ণধার ।বৃহস্পতিবারের ম্যাচে আরসিবির হয়ে গলা ফাটাতে কলকাতায় আসতেই পারেন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা । তাই শাহরুখ অনুষ্কার জুটিকে দেখা যেতেই পারে ক্রিকেটের নন্দন কাননে।
এদিকে ঘরের মাঠে খেলতে নামতে মুখিয়ে আছেন টিম নাইট রাইডার্স। করোনার কালবেলা কাটিয়ে আবারও ইডেনে হতে চলেছে কেকেআরের ক্রিকেট শো। ঘরে ফেরার প্রসঙ্গে দলের ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন বলেছেন, ' ইডেন কেকেআরের হোম গ্রাইন্ড। ইডেনে খেলতে পারলে খুব ভালো লাগে কারণ এখানকার দর্শকদের বিষয়ে আমরা সবাই অবগত।
এই মাঠে খেলার স্মৃতিগুলি খুবই মিষ্টি মধুর ।ইডেনে গ্যালারি সমর্থনের কথা না বললেই নয়।ঘরের মাঠে দর্শকদের সামনে আবারও খেলার অনুভূতিটা দারুন হবে। ইডেনে দর্শকরা বাড়তি মোটিভেশনের কাজ করেন।'
#KnightsTV 🗣️ | Our Magician speaks about his return to Eden after 3 years 🪄💜#AmiKKR #KKR #TATAIPL2023 pic.twitter.com/9IfkgMuaeF
— KolkataKnightRiders (@KKRiders) April 3, 2023
আরসিবি বনাম কেকেআর ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ময়দান জুড়ে টিকিটের হাহাকার। বিরাটদের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে নাইটদের প্রধান অস্ত্র কিন্তু আন্দ্রে রাসেলই। আরসিবি ম্যাচ প্রসঙ্গে সুনীল নারিন বলেন,' ব্যাঙ্গালোরে বিরুদ্ধে অনেক রান রয়েছে রাসেলের এই ম্যাচেও আশা করছি ও বড় রান পাবে। ও আমাদের বহু গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছে, এমনকি এমনও হয়েছে অনেক ম্যাচে যেখানে আমরা কার্যত হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু রাসেল একাই আমাদের ম্যাচ জিতিয়ে দিয়েছে।
দুই দলে এই একাধিক ভালো ক্রিকেটার রয়েছেন ।তাই উপভোগ্য হবে এই ম্যাচ। আমরা আত্মবিশ্বাসী মাঠে নেমে ভালো পারফরম্যান্স করে পয়েন্ট ঘরে তোলার বিষয়ে।'এবারের আইপিএলে শুরুটা একেবারেই ভালো হয়নি কেকেআরের জন্য মোহালিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হারতে হয়েছে চন্দ্রকান্ত পন্ডিতের দলকে ।ঘরের মাঠে পন্ডিতের ছাত্রদের ঘুরে দাঁড়ানোর পালা।












Click it and Unblock the Notifications