ফের জুটি বাঁধতে চলেছে শাহরুখ- গোতি, তবে বাইশ গজে নয়, কোথায় বাঁধছেন জুটি

আইপিএলে তাঁর দলেরই অধিনায়ক গৌতম গম্ভীর। অধিনায়কের রাস্তাতেই হাঁটতে চান এবার দলের কর্ণধার শাহরুখ খান।

তিনি বলিউডের বাদশা। এই সপ্তাহেই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি জব হ্যারি মিট সেজেল। এই অবস্থায় স্বাভাবিক ভাবেই দারুণ ব্যস্ত শাহরুখ খান।

কিন্তু তাঁর চোখে কিছুই এড়িয়ে যায় না। তারই প্রমাণ হল আরও একবার। এত ব্যস্ততার মধ্যেও তিনি জানতে পেরেছেন তাঁর আইপিএল দলের অধিনায়ক এক দারুণ এক সামাজিক কাজে হাত বাড়িয়েছন। অমনি নিজের সাহায্যের হাত বাড়ানোর প্রস্তাব দিয়েছেন কিং খান।

ফের জুটি বাঁধতে চলেছে শাহরুখ- গোতি, তবে বাইশ গজে নয়, কোথায় বাঁধছেন জুটি

Let me know my Captain how I can be of use to ur initiative. Bless u https://t.co/ZD5ewpc3gJ
— Shah Rukh Khan (@iamsrk) August 1, 2017

দিন দুয়েক আগে গৌতম গম্ভীর ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে বিনা পয়সায় অভু্ক্তদের খাবার দেওয়ার ব্যবস্থা। খোলা হয়েছে কমিউনিটি কিচেন। যেখানে বেলা একটা থেকে তিনটে অবধি দরিদ্র মানুষদের বিনামূল্যে খাওয়ার বিতরণ করা হবে। নয়া দিল্লির পাতিল নগরে খোলা হয়েছে প্রথম কমিউনিটি কিচেন।

প্রথম দিন কমিউনিটি কিচেন থেকে নিজে দাঁড়িয়ে থেকে খাবার পরিবেশন করেছেন গৌতম গম্ভীর। নিজের টুইট পোস্টে গম্ভীর লিখেছেন বিশ্বকাপ, আইপিএলে অনেক প্রতিপক্ষকে হারিয়েছেন এবার লোকের হৃদয় জয় করব।

ফের জুটি বাঁধতে চলেছে শাহরুখ- গোতি, তবে বাইশ গজে নয়, কোথায় বাঁধছেন জুটি

কেউ কখনও আর যেন না খেয়ে ঘুমোয় এটাই ইচ্ছা গোতির। তার হাত ধরে প্রথম পথ চলা শুরু করল কমিউনিটি কিচেন। এর আগেও বহুক্ষেত্রে সামাজিক বিভিন্ন কাজে এগিয়ে এসেছেন কেকেআর অধিনায়ক। এটা আরও একটা নতুন পদক্ষেপ।

Won World Cups, Won IPLs,beaten https://t.co/0aQ463XMdf time 2 win hearts & beat hunger. Community Kitchen #1 by Gautam Gambhir Foundation. pic.twitter.com/gVDP4Sc1b4
— Gautam Gambhir (@GautamGambhir) July 31, 2017

365 days, 52 weeks, 12 months, numerous hungers & Ek Asha #communitykitchen1 #ggf pic.twitter.com/12MDFEKtF5
— Gautam Gambhir (@GautamGambhir) July 31, 2017

এই অধিনায়কের হাত ধরেই আইপিএলে দু'বার চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। বাইশ গজের সেই কেমিস্ট্রিকে এবার অন্য বিভাগেও এগিয়ে নিয়ে যেতে আগ্রহী শাহরুখ খান। তাই তিনি চেয়েছেন যেভাবে সম্ভব তিনি গৌতম গম্ভীরকে সাহায্য করতে চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+