IPL 2024: গম্ভীরকে নাচানোর পরিকল্পনা করেন শাহরুখ, কেকেআরের টিম মিটিংয়ে নিজের ভূমিকা প্রকাশ্যে আনলেন কিং খান

কেকেআর দলের সঙ্গে সবসময় সক্রিয় থাকার চেষ্টা করেন মালিক শাহরুখ খান। ইডেন হোক বা অন্য কোনও স্টেডিয়াম। দলের খেলা থাকলেই ভিআইপি বক্সে দেখা যায় কিং খানকে। এমনকি সাজঘরেও মাঝেমধ্যেই বক্তব্যও রাখেন বলিউড বাদশা। তবে টিম মিটিংয়ে তাঁর ভূমিকা কি থাকে সেটা এবার প্রকাশ্যে আনলেন কেকেআর মালিক।

শাহরুখ খান আইপিএলের দলের মালিকদের মধ্যে সব থেকে সক্রিয় হতে হতে পেরেছেন। বলিউড তারকা সর্বদা প্রমাণ করেছেন শুধু মাত্র টাকা বিনিয়োগ করে লাভ-ক্ষতির অঙ্ক কষাই নয় কেকেআর দলের সঙ্গে তিনি হৃদয় দিয়ে জড়িয়ে থাকেন।। এবার নাইটদের সাফল্যের পিছনে রয়েছে সুখী সাজঘরের একটা বড় অবদান রয়েছে।গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে গিয়েছে নাইটদের সাজঘরের চিত্রটাই।

Shah Rukh Khan

স্টার স্পোর্টস দ্বারা প্রকাশিত ভিডিওর ক্লিপে এসআরকে দাবি করেছেন যখনই তিনি কেকেআর-এর টিম মিটিংয়ে যোগ দেন, ক্রিকেট সংক্রান্ত পরিকল্পনা বা আলোচনার জন্য নয় বরং ম্যাচের পরে কেকেআর মেন্টর গৌতম গম্ভীরকে কীভাবে নাচ করানো যায় তা নিয়ে পরিকল্পনা করতে।

শাহরুখ খান, তার মজার রসবোধের জন্য পরিচিত। কিং খান প্রকাশ করেছেন যে তিনি যখন আইপিএলের ম্যাচের আগে কেকেআর-এর টিম মিটিংয়ে যোগ দেন তখন তিনি চেষ্টা করেন কীভাবে দলের পরিবেশ হালকা রাখা যায়। কিন্তু যদি কেউ আশা করে যে তিনি তার কিছু চলচ্চিত্রের মতো কিছু অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন, তাহলে তা সম্পূর্ণ ভুল ভাবনা।


শাহরুখ বলেছেন, 'আমি মাত্র কয়েকবারই কেকেআরের টিম মিটিংয়ে যোগ দিয়েছি, আমি বলেছিলাম সবাই নিজের খেলাটা খেলো, কিন্ত ম্যাচের পর জিজি-কে(গৌতম গম্ভীর)নাচাতে হবে। আমি তিনবার গিয়েছিলাম ম্যাচের আগে মিটিংয়ে তার মধ্যে দুই বার সে এসেছিল, ম্যাচ গুলি দিনের বেলায় ছিল।'

একইসঙ্গে কষ্টের মুহূর্তও প্রকাশ করেন কিং খান। তাঁর কথায়, ''বিশ্বের সেরা দল তৈরি করেও পারিনি আমরা। পরের পর ম্যাচ হারতে হয়েছে আমাদের। আমার এখনও মনে রয়েছে সব চেয়ে কষ্টের মুহূর্তটা।সে জন্যই গৌতম গম্ভীরকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। ভাল কিছুর আশাতেই গম্ভীরকে ফিরিয়ে এনেছি।

মঙ্গলবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোয়ালিফায়ারের ম্যাচে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং সানরাইজ় হায়দরাবাদ। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন কিং খান। আমদাবাদে সে দিন তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রির আশপাশে। কিন্তু খেলা নিয়ে উচ্ছ্বাসে কোনও ঘাটতি ছিল না শাহরুখ খানের। খেলা শেষ হওয়ার পরে পুরো মাঠ ঘুরেছিলেন তিনি।

তাল কাটে তারপরেই। রাত করেই হোটেলে ফেরেন। ভোরের দিকে অসুস্থতা বাড়তে ঘনিষ্ঠদের পক্ষ থেকেই খবর দেওয়া হয় চিকিৎসকের কাছে। কোনও ঝুঁকি নিতে চাননি তাঁরা। কিং খান আমদাবাদের কেডি হাসপাতালে পাঠানো হয়। যদিও এখন সুস্থ আছেন তিনি, ফাইনালে চিপকে উপস্থিত থাকার কথা বলিউড বাদশার।

শাহরুখ গত বছর গম্ভীরের সাথে যোগাযোগ করেছিলেন গম্ভীরের সঙ্গে তাকে কেকেআর-এ ফিরে যেতে রাজি করেছিলেন বলে জানা গেছে। গম্ভীরের ফিরে আসার পরে কেকআর সত্যিই ভাল পারফর্ম করেছে এবং আইপিএল ফাইনালে উঠেছে। রবিবার আইপিএল জিতলে গম্ভীর ও কেকেআর-এর মুকুটে আরেকটি পালক হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+