শাহরুখের পরামর্শ গম্ভীরকে, মানলে কী কেকেআরের লাভ হবে
একদিন আগেই নিজের নাজেহাল হওয়ার কথা জানিয়েছিলেন গৌতম গম্ভীর , এরপর শাহরুখ খান যা জানালেন
কেকেআরে নতুন বোলার চান শাহরুখ খান। তিনি কেকেআরের কর্ণধার , স্বাভাবিকভাবেই দলের ভালোমন্দ ভাবনাচিন্তা সবসময়েই তাঁর মাথায় চলে। এবার তিনি গৌতম গম্ভীরকে প্রস্তাব দিলেন তাঁর কন্যা আজিনকে কেকেআরে নিয়ে আসতে।
আসলে শুরুটা গৌতম গম্ভীরই করেছিলেন। দিন কয়েক আগে মেয়ে আজিনের স্কুলে গিয়ে স্কুলের ছোটদের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন গোতি। স্কুল কর্তৃপক্ষ আয়োজন করেছিলেন এক বিশেষ ম্যাচ।
আজিন গম্ভীরের বড় মেয়ে। সেও জানে তাঁর বাঁ হাতি বাবাকে কাত করতে হলে অফ স্টাম্পের বাইরে বল করতে হয়। এদিন নিজের স্কুলেও বাবাকে তাই দিয়ে মাত করলেন গম্ভীর কন্যা। মেয়ের বোলিংয়ে পর্যদুস্ত বাবা নিজেই ক্রিকেটের ভিডিও পোস্ট করে বলেছেন, 'আমার মেয়েক ফেস করা বড়ই চাপের, হায় ভগবান ও এটাও জানে বাবার বিরুদ্ধে অফ স্টাম্পের বাইরের বল সবচেয়ে ভালো।'
High pressure job facing my daughter Aazeen’s bowling at her school. Hell, even she knows d line has to be outside d off stump vs papa!!!😊😊 pic.twitter.com/DX8SJOiLpI
— Gautam Gambhir (@GautamGambhir) November 6, 2017
Get her to bowl for KKR please. Big hug. https://t.co/duNmtDKwPW
— Shah Rukh Khan (@iamsrk) November 7, 2017
Click it and Unblock the Notifications