দীনেশের থেকে ডায়লগ শিখলেন, ট্রফি জিতলে কেকেআরকে এই সুপারস্টারের সঙ্গে লাঞ্চ করাবেন শাহরুখ
কাদের পারফরম্য়ান্স আইপিএল ২০২০-তে ভাসিয়ে রেখেছে রাজস্থান ও হায়দরাবাদকে
আইপিএল ২০২০তে আজ আরসিবির বিরুদ্ধে মাঠে নামছে কেকেআর। শেষবার শারজায় বিরাটের দলের বিরুদ্ধে ৮২ রানে হেরে বসেছিল কলকাতা। বদলার ম্যাচে মাঠে নামার আগে নাইট শিবিরকে উদ্বুদ্ধ করলেন শাহরুখ খান।

লাফাও-য়ের মুক্তিতে নাইটদের চাঙ্গা করলেন বাদশা
মঙ্গলবার নাইট রাইডার্সের নতুন ফ্যান অ্যান্থেম 'লাফাও' মুক্তি পেয়েছে। এই অ্যান্থেম প্রকাশ উপলক্ষ্যে কেকেআর মালিক শাহরুখ খান দীনশ কার্তিক থেকে প্যাট কামিন্স-শুভমান গিল থেকে নাগরকোটিদের সঙ্গে ভিডিও চ্যাটে আড্ডা দিয়েছেন।

শাহরুখ নয়, দীনেশ কার্তিক এখন এই অভিনেতার অনুরাগী
সেই আড্ডাতেই শাহরুখ খান জানতে পারেন,দলের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বড় ফ্যান। এরপর কিং খানও জানান, তিনিও দীনেশের মতোই থালাইভার সবচেয়ে বড় ফ্যান। এখানেই শেষ নয় ট্রফি জিতলে থালাইভার সঙ্গে শাহরুখ নিজে মিট করাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

ট্রফি জিতলে রজনীর সঙ্গে লাঞ্চ
ভিডিতেই বাদশা শাহরুখ খান বলেন কেকেআর ট্রফি জিতলে দলকে রজনীকান্তের সঙ্গে লাঞ্চ করাবেন। দীনেশকে প্রতিশ্রুতি দিয়ে শাহরুখ বলেছেন, 'আমি কথা দিচ্ছি, তোমরা এভাবে খেলতে থাকো, দলকে ট্রফি জেতাও, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমি তোমাদের রজনীকান্তের সঙ্গে লাঞ্চ করাতে নিয়ে যাব।' শাহরুখের এই প্রতিশ্রুতি এই মুহূর্তে কেকেআরকে আইপিএল ২০২০ অভিযানে বাড়তি মোটিভেশন দিতে চলেছে।

দীনেশের থেকে ডায়লগ শিখলেন শাহরুখ
এরপর দীনেশ কার্তিকের কাছ থেকে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বিখ্যাত তামিল ডায়লগও শিখে নেন শাহরুখ খান। প্রসঙ্গত তার আগে এখনও পর্যন্ত কার্তিক থালাইভার সঙ্গে দেখা করতে পেরেছেন কিনা, শাহরুখ জিজ্ঞাসা করেন। দু-একবার দূর থেকে দেখা হলেও কাছ থেকে এখনও সেই সৌভাগ্য হয়নি বলে দীনেশ জানিয়েছেন।
দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে












Click it and Unblock the Notifications