IPL 2022: পাঞ্জাবকে নাস্তানাবুদ করা নাইটদের উদ্দেশ্যে ভেসে এল খান বার্তা, বাদশার কী পেহগাম রাসেল-শ্রেয়সদের

IPL 2022: পাঞ্জাবকে নাস্তানাবুদ করা নাইটদের উদ্দেশ্যে ভেসে এল খান বার্তা, বাদশার কী পেহগাম রাসেল-শ্রেয়সদের

শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে হারিয়ে জয়ের সরণি'তে ফিরে এসে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে কেকেআর-এর হয়ে দুর্দান্ত পারফর্ম করেন উমেশ যাদব এবং আন্দ্রে রাসেল। ম্যাচের প্রথম ইনিংসে উমেশ যাদবের দুরন্ত বোলিং পাঞ্জাবের ব্যাটিং লাইনের মেরুদণ্ড ভেঙে দিয়ে কাজটা সহজ করে দেয় কেকেআর-এর জন্য। যদিও দ্বিতীয় ইনিংসে লাগাতার উইকেট হারিয়ে হঠাৎই চাপে পরে যাওয়া নাইটদের দক্ষ সেনাপতির মতো লড়াই শেষে সাফল্য এনে দেন আন্দ্রে রাসেল।

IPL 2022: পাঞ্জাবকে নাস্তানাবুদ করা নাইটদের উদ্দেশ্যে ভেসে এল খান বার্তা, বাদশার কী পেহগাম রাসেল-শ্রেয়সদের

রাসেলের বিস্ফোরক ইনিংসের পর এই প্রথম দলের পরফরম্যান্স নিয়ে মুখ খুললেন বলিউড বাদশা শাহরুখ খান। টুইটে আন্দ্রে রাসেলকে ট্যাগ করে করে শাহরুখ খান লেখেন, "স্বাগত বন্ধু, শেষ বার বহু দিন আগে বলকে এই রকম উচ্চতায় উড়তে দেখেছিলাম। তুমি যখন এই শটগুলো মারো তখন যেন বলগুলির মধ্যে নিজে থেকেই প্রাণের সঞ্চার ঘটে। অসাধারণ পারফরম্যান্স করেছে উমেশ যাদবও। শ্রেয়স আইয়ার এবং পুরো দল দারুণ খেলেছে।"

IPL 2022: পাঞ্জাবকে নাস্তানাবুদ করা নাইটদের উদ্দেশ্যে ভেসে এল খান বার্তা, বাদশার কী পেহগাম রাসেল-শ্রেয়সদের

ক্যারিবিয়ান তারকার পাশাপাশি শাহরুখের মুখে প্রশংসা শোনা গিয়েছে বল হাতে প্রতিপক্ষকে ঝলসে দেওয়া উমেশ যাদবের প্রশংসাও। অপর দিকে, তিন ম্যাচে দুই জয় এনে দেওয়া অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং তাঁর দলকে সাধুবাদ জানাতেও দেখা গিয়েছে বাদশাকে।

আইপিএল-এর উদ্বোধনী সপ্তাহে সূচিটা বেশ কঠিন কেকেআর-এর জন্য। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২৬ মার্চ উদ্বোধনী ম্যাচ খেলার পর ৩০ মার্চ মুখোমুখি হতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। এক দিনের ব্যবধানে তাদের খেলতে হল পাঞ্জাব কিংসের বিপক্ষে। তবে, আইপিএল-এর দু;বারের চ্যাম্পিয়নরা এই ম্যাচের পর পাঁচ দিনের বিশ্রাম পেল। কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ বুধবার পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে।

রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২২-এর শুরুটা ধারাবাহিকতা বজায় রেখেই করেছে, অর্থাৎ হার দিয়ে পঞ্চদশ আইপিএল-এর অভিযান শুরু করেছে তারা। অতীতে অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে হার দিয়েই মরসুমের শুরু করছে রোহিত শর্মার দল।

এই মুহূর্তে তিনটি ম্যাচের মধ্যে দু'টি জিতে চার পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতা ছাড়া কোনও দলই এই কম সময়ে তিনটি ম্যাচ খেলেনি। লখনউ, ব্যাঙ্গালোর, পাঞ্জাব এবং চেন্নাই দু'টি করে ম্যাচ খেলেছে। বাকি পাঁচটি দল একটি করে ম্যাচ খেলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+