Gautam Gambhir: গম্ভীরকে ধরে রাখতে অলআউট ঝাঁপাচ্ছেন শাহরুখ, মেন্টরের জন্য তৈরি ব্ল্যাঙ্ক চেকও
একটা সময় কলকাতা ফুটবলে দলবদলের বাজার বেশ জমজমাট ছিল। পছন্দের কোচ বা ফুটবলারকে ধরে রাখছে টাকার থলি নিয়ে মাঠে নামতেন বড় ক্লাবের কর্মকর্তারা। কর্পোরেটের যুগে সেইসব এখন অতীত। কিন্তু গৌতম গম্ভীর মনে করাচ্ছেন পুরানো দিনের স্মৃতিকে। নাইট মেন্টর নাকি জাতীয় দলের কোচ? আগামী দিনে কোন পদে দেখা যাবে গম্ভীরকে?
কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদে আছেন গম্ভীর। মালিক শাহরুখ খান তাকে দলে ফিরিয়ে এনেছিলেন, নাইট কর্ণধার চাইছেন আগামী এক দুই বছর নয় এক দশক কেকেআরের দায়িত্ব নিন গৌতম গম্ভীর। অর্থাৎ, আগামী ১০ বছর কী ভাবে দল চলবে তার নীল নকশা তৈরি করার দায়িত্ব গম্ভীরকে দিতে চান শাহরুখ। এর জন্য টাকা কোনও ফ্যাক্টর হবে না, এমনকি প্রিয় গম্ভীরের শাহরুখের ব্ল্যাঙ্ক চেকও তৈরি আছে।।

এরইমধ্যে একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, নাইটদের মালিক শাহরুখ খান গম্ভীরকে ১০ বছরের জন্য কেকেআরের দায়িত্ব দিতে চান তিনি। এ বার গৌতম যদি ভারতের হেড কোচ হন, তা হলে তাঁকে কেকেআর টিম ছাড়তে হবে।
ভারতীয় বোর্ডের লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ। সেই বিশ্বকাপ পর্যন্ত তিন ফরম্যাটের জন্য এক জন কোচই নিয়োগ করবে বোর্ড। কেকেআর বর্তমান মেন্টর গম্ভীর অবশ্য এখনও ভারতীয় দলের হেড কোচ হওয়ার জন্য আবেদন করেননি। ২৭ তারিখ সন্ধে ৬টা পর্যন্ত আবেদন করার সময়সীমা বরাদ্দ করেছে বিসিসিআই। গৌতম পদ নিশ্চিত করে আবেদন করার পক্ষপাতী নন। কারণ আবেদন করে তারপর কোচ বাছাইয়ের প্রক্রিয়া থেকে বাদ পড়লে সেটা তার জন্য ভালো হবে না।
IPL 2024: আইপিএলের খেতাবে দাপট ভারত-অস্ট্রেলিয়ান অধিনায়কদেরই, শ্রেয়স-কামিন্স বাড়াবেন শুধু সংখ্যা
গম্ভীর ২০০৭ সালে ভারতের টি২০ বিশ্বকাপ ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জয়ী দলেক অংশ ছিলেন। তিনি ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত সাতটি আইপিএল মরশুমে কেকেআর-এর অধিনায়কত্ব করেছিলেন এবং তারা পাঁচবার প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করেছিল। তাঁর অধীনে ২০১২ এবং ২০১৪ সালে দুটি শিরোপা জিতেছিল নাইটরা। তাঁর নেতৃত্বে ২০১৪ সালে বিলুপ্ত চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ফাইনালেও পৌঁছেছিল কেকেআর












Click it and Unblock the Notifications