বিশ্বকাপের ফাইনালে বিপর্যয়ের পর আইসিসি ক্রমতালিকায় শাফালির পতন

বিশ্বকাপের ফাইনালে বিপর্যয়ের পর আইসিসি ক্রমতালিকায় শাফালির পতন

সুখ বেশিদন স্থায়ী হল না শাফালি বর্মার কপালে। আইসিসি-র টি-টোয়েন্টি ক্রমতালিকার পয়লা স্থানে উঠেও তিনে নেমে এলেন ১৬ বছরের ভারতীয় মহিলা ওপেনার। এক বিশ্বকাপ ফাইনালের বিপর্যয়ই যেন সব ওলোট-পালোট করে দিল। তালিকায় পয়লা স্থান দখল করলেন অস্ট্রেলিয়ার ওপেনার।

শীর্ষে শাফালি

শীর্ষে শাফালি

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম থেকেই ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতের মহিলা ওপেনার শাফালি বর্মা। গ্রুপের চারটি ম্যাচ খেলে ১৬১ রান করে ফেলেন ১৬ বছরের ক্রিকেটার। টুর্নামেন্টের ব্যাটিং স্ট্রাইক রেটেও রথি-মহারথিদের পিছনে ফেলে দেন শাফালি। তাই আইসিসি-র টি-টোয়েন্টি ক্রম তালিকায় ব্যাটসম্যানদের মধ্যে পয়লা স্থানে উঠে এসেছিলেন তিনি।

ফাইনালে বিপর্যয়

ফাইনালে বিপর্যয়

বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারতের মহিলা ক্রিকেট দল। অজিদের কাছে ৮৫ রানে ম্যাচ হারে ওমেন ইন ব্লু। ওই ম্যাচে ব্যাট হাতে মাত্র ২ রান করেন ভারতের আশা শাফালি বর্মা।

দুই ধাপ নামলেন শাফালি

দুই ধাপ নামলেন শাফালি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দ্রুত আউট হওয়ার জন্য ১৬ বছরের শাফালি বর্মার অনভিজ্ঞতাকেই দায়ী করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সে যাই হোক, ওই পারফরম্যান্সের জন্য আইসিসি-র টি-টোয়েন্টি ক্রম তালিকার পয়লা নম্বর স্থান হারালেন শাফালি। তিন নম্বর স্থানে অবস্থান করছেন তিনি। ভারতের মহিলা ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনার স্মৃতি মান্ধানা তালিকার সপ্তম স্থানে নেমে গিয়েছেন। নবম স্থানে অবস্থান করছেন জেমেইমা রডরিগেজ। তালিকার শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছেন ২৫৯ রান করে বিশ্বকাপে সিরিজ সেরার পুরস্কার পাওয়া অস্ট্রেলিয় ওপেনার বেথ মুনি। দ্বিতীয় নিউজিল্যান্ডের সুজি বেটস।

বোলারদের কে কোথায়

বোলারদের কে কোথায়

আইসিসি প্রকাশিত মহিলাদের টি-টোয়েন্টি ক্রমতালিকায় বোলারদের মধ্যে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে রয়েছেন যথাক্রমে দীপ্তি শর্মা, রাধা যাদব ও পুনম যাদব। পয়লা স্থানে রযেছেন ইংল্যান্ডের সোফিয়ে ইকলেস্টোন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+