পাকিস্তানের ক্রিকেটাররা অভিনেত্রীদের মেসেজ করেন! দোষের কিছু দেখছেন না শাদাব

Shadab Khan: পাকিস্তানের ক্রিকেটাররা অভিনেত্রীদের মেসেজ করেন। বিষয়টি নিয়ে চর্চা চলে ড্রেসিংরুমেও। একটি অনুষ্ঠানে বিষয়টি স্বীকার করে নিলেন পাক অলরাউন্ডার শাদাব খান।

সম্প্রতি টিকটক তারকা শাহতাজ খান জানিয়েছিলেন, শাদাব তাঁর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে যোগাযোগ রাখতেন। এই আবহেই শাদাবের স্বীকারোক্তি।

Shadab Khan

শাদাব বিয়ে করেছেন সাকলিন মুস্তাকের কন্যা মালাইকাকে। তার আগে থেকেই শাদাবের সঙ্গে যোগাযোগের কথা জনসমক্ষে আনেন শাহতাজ। তিনি বলেন, শাদাবের বিয়ের কথা জানতে পেরে মন খারাপ হয়েছিল। সেটা স্বাভাবিক যখন কারও ক্রাশ অন্য কাউকে বিয়ে করে।

শাহতাজ আরও দাবি করেন, তাঁর সঙ্গে শাদাবের নিয়মিত কথা হলেও তিনি ঘুণাক্ষরেও টের পাননি শাদাব অন্য কাউকে বিয়ে করতে চলেছেন। শাহতাজ শাদাবকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন বলে দাবি করেছেন। যদিও তা ভিত্তিহীন বলে দাবি করেন পাক অলরাউন্ডার।

জিও নিউজে হাসনা মানা হ্যায় অনুষ্ঠানে এক মহিলা ভক্ত শাদাবকে জিজ্ঞাসা করেন, অনেক অভিনেত্রী দাবি করে থাকেন যে ক্রিকেটাররা তাঁদের মেসেজ করেন। শাদাব কি কখনও কোনও অভিনেত্রীকে মেসেজ করেছেন?

জবাবে শাদাব বলেন, ক্রিকেটাররা মেসেজ করলে তাতে দোষের কী? সকলেরই ব্লক করার অপশন আছে। ফলে কারও মেসেজ ভালো না লাগলে তার উত্তর না দিলেই হয়। তাহলে ফের মেসেজ আর আসার সম্ভাবনা থাকে না। কিন্তু যদি কেউ মেসেজের উত্তর দেন, তাহলে মনে করতে হবে তিনি কথাবার্তা চালিয়ে যেতে আগ্রহ দেখাচ্ছেন।

শাদাব আরও বলেন, অনেক সময় কিছু ভিডিও নজরে আসে। যাতে সব কিছু বাড়িয়েও দেখানো হয়। বাস্তবের সঙ্গে তার মিল নেই। বিশ্বকাপ বা বড় কোনও টুর্নামেন্টের সময় অনেকে খ্যাতিলাভের জন্য নানা দাবি করে থাকেন। কেন না, তখন সকলেরই নজর থাকে সংশ্লিষ্ট টুর্নামেন্টের দিকে। তবে ড্রেসিংরুমেও অভিনেত্রীদের মেসেজ পাঠানো নিয়ে সতীর্থদের কৌতূহল থাকে। তাঁরাও জানতে চান, সত্যিই এমন মেসেজ পাঠানো হয়েছে কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+