IND vs ENG: ৫ ম্যাচের সিরিজে ৭ রেকর্ডের অপেক্ষা, তিনটি আবার অশ্বিনের, দাদার কীর্তি ভাঙার সুযোগ রোহিতের সামনে
বৃহস্পতিবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে পাঁচ ম্যাচের এই টেস্টে সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত এবং ইংল্যান্ড দুই দলের কাছেই। পাঁচ ম্যাচের এই সিরিজে একাধিক রেকর্ড সৃষ্টি হতে পারে। ভারত এবং ইংল্যান্ড দুই দলের ক্রিকেটারদের জন্য অপেক্ষা করছে একাধিক মাইলস্টোনের। কী কী রেকর্ড হতে পারে এই সিরিজে? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে ৫০০ উইকেট নেওয়ার সুযোগ রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের সামনে। ৯৫ টেস্ট খেলে ৪৯০টি উইকেট রয়েছে তামিল স্পিনারের দখলে। পাঁচ টেস্টে ১০ উইকেট পেলেই অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে ৫০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করবেন অশ্বিন।

এখানেই শেষ নয় অশ্বিনের জন্য অপেক্ষা করছে আরও রেকর্ডের। ভারতের হয়ে এক ইনিংসে সবথেকে বেশিবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে অনিল কুম্বলের। প্রাক্তন ভারত অধিনায়ক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৩৫ বার। সেখানে অশ্বিনের সংখ্যা ৩৪, অর্থ্যাত পাঁচ ম্যাচের সিরিজে অশ্বিন দুইবার এক ইনিংসে পাঁচ উইকেট পেলেই টপকে যাবেন কুম্বলের রেকর্ডকে।
রেকর্ড অপেক্ষা করছে রবীন্দ্র জাদেজার জন্যও। সব ফর্ম্যাট মিলিয়ে ৩৩১ ম্যাচে ৫৪৮টি উইকেট পেয়েছেন জাড্ডু। তাঁর সামনে এখন শ্রীনাথের রেকর্ড ভাঙার হাতছানি। কারণ প্রাক্তন ভারতীয় বোলারের সব ফর্ম্যাটে উইকেট সংখ্যা ৫৫১। ফলে শ্রীনাথকে টপকাতে হলে জাদেজার প্রয়োজন ৪ উইকেট।
অধিনায়ক রোহিত শর্মার জন্য অপেক্ষা করছে মাইলস্টোনের। সব ফর্ম্যাট মিলিয়ে রোহিতের ৪৬৭টি ম্যাচে ১৮,৪২০ রান রয়েছে। প্রথম টেস্টে ১৪ রান করলেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১৮,৪৩৩ রানের রেকর্ড পেরিয়ে যাবেন হিটম্যান। একইসঙ্গে চারটি ম্যাচে জয় পেলে সুনীল গাভাসকর, নবাব পাতৌদিদের রেকর্ডও ভাঙতে পারেন অধিনায়ক রোহিত।
এবার দেখা যাক ইংল্যান্ড দলের ক্রিকেটারদের জন্য কী কী রেকর্ড অপেক্ষা করছে। সচিন তেন্ডুলকরের রেকর্ড টপকে যেতে পারেন রুট। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২টি টেস্টে ২৫৩৫ রান করেছেন ক্রিকেট ঈশ্বর।ভারতের বিরুদ্ধে ২৫টি টেস্টে ২৫২৬ রান করেছেন রুট। ফলে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী হতে পারেন রুট।
বিশ্বের প্রথম পেসার হিসাবে ৭০০ উইকেট নিতে পারেন জেমস অ্যান্ডারসন। ১৮৩ টেস্টে ৬৯০ উইকেট রয়েছে জিমির। ফলে ১০ উইকেট পেলেই নতুন রেকর্ড গড়বেন ব্রিটিশ পেসার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications