ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই সেরেনার হার, ১০০০তম ডব্লুটিএ ম্যাচে হতাশা

ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন সেরেনা, চোটে কোর্টের বাইরে হালেপ

ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। আর্জেন্টিনার নাদিয়া পোদোরোস্কার কাছে স্ট্রেট সেটে হেরে কেরিয়ারের এক হাজারতম ডব্লুটিএ ট্যুর ম্যাচ স্মরণীয় করে রাখতে পারলেন না মার্কিনি তারকা। অন্যদিকে চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া সিমোনা হালেপের ফ্রেঞ্চ ওপেনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই সেরেনার হার, ১০০০তম ডব্লুটিএ ম্যাচে হতাশা

ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার নাদিয়া পোদোরোস্কার বিরুদ্ধে প্রথম থেকেই নড়বড়ে দেখাচ্ছিল সেরেনা উইলিয়ামসকে। তবু প্রথম সেটে দুই প্রতিযোগীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ফয়সলা হয় টাইব্রেকারের মাধ্যমে। ৭-৬ গেমের ব্যবধানে সেট জেতেন আর্জেন্টিনিও তারকা। দ্বিতীয় সেরেনার একটি সার্ভিস ব্রেক করেন নাদিয়া। ৫-৭ গেমে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান মার্কিনি কিংবদন্তি।

ইতালিয়ান ওপেনের মোকাবিলা ছিল সেরেনার কেরিয়ারের এক হাজারতম ডব্লুটিএ ম্যাচ। যেটি স্মরণীয় করে রাখতে পারলেন না ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী ৩৯ বছরের টেনিস তারকা। এটি তাঁর ডব্লুটিএ কেরিয়ারের ১৪৯তম হারও বটে। চোট সারিয়ে তিন মাস পরে টেনিস কোর্টে নেমে ইতালিয়ান ওপেনে ভাল কিছু করতে চেয়েছিলেন মার্কিনি তারকা। ফ্রেঞ্চ ওপেনের আগে এই টুর্নামেন্টকে প্রস্তুতি হিসেবে দেখছিলেন সেরেনা। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই হেরে যাওয়ায় তাঁর পরিকল্পনা ভেস্তে গিয়েছে বলা চলে।

অন্যদিকে পায়ের পেশীতে চোটের কারণে ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে আর কোর্টেই নামতে পারেননি সিমোনা হালেপ। ফলে ওয়াক ওভার পেয়ে যান প্রতিপক্ষ। ৩০ মে থেকে শুরু হতে চলা ফ্রেঞ্চ ওপেনে তিনি অংশ নিতে পারবেন না বলে মনে করা হচ্ছে। ওদিকে ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে বিশ্বের দুই নম্বর টেনিস তারকা নাওমি ওসাকার পরাজয়ও ক্রীড়া প্রেমীদের হতাশ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+