বিশ্বকাপ চলাকালীন বোর্ডের নিয়ম ঢেঙে স্ত্রীকে সঙ্গে রেখে বিতর্কে ভারতীয় সিনিয়র ক্রিকেটার
ভারতীয় ক্রিকেটে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ভারতীয় এক ক্রিকেটারের বিরুদ্ধে বোর্ডের নিয়ম ভেঙে স্ত্রীকে সঙ্গে রাখার অভিযাগ
ভারতীয় ক্রিকেটে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। একে দলের অন্দরে রোহিত বনাম বিরাট শিবিরের ঠান্ডা লড়াইয়ের গুঞ্জনে ভারতীয় ক্রিকেট তোলপাড়। এবার ভারতীয় এক ক্রিকেটারের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযাগ।
বিশ্বকাপ চলাকালীন অনুমতি ছাড়াই সিনিয়র ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে স্ত্রীকে সঙ্গে রাখার অভিযোগ উঠেছে।

বিশ্বকাপের সময় ক্রিকেটারদের সঙ্গে ১৫ দিনের বেশি স্ত্রীকে রাখার অনুমতি দেয়নি বিসিসিআই। ভারতীয় এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ তিনি, বোর্ডের প্রশাসক কমিটির ঠিক করে দেওয়া এই নিষেধাজ্ঞা অমান্য করেছেন। অভিযোগ, বোর্ডের নির্দেশ ভেঙে বিশ্বকাপ চলাকালীন সাত সপ্তাহ স্ত্রীকে সঙ্গে রেখেছিলেন ঐ ক্রিকেটার।
বিসিসিআই সূত্রের খবর, ঐ ক্রিকেটার নির্ধারিত ১৫ দিনের বেশি স্ত্রীকে সঙ্গে রাখার জন্য় অনুমতি চেয়েছিলেন। যদিও ৩ মে সভায় সেই অনুমতি নাকচ করে দেওয়া হয়। তারপরও ঐ ক্রিকেটার নিময় ভেঙে বিশ্বকাপ চলাকালীন কীভাবে ১৫ দিনের বেশি স্ত্রীকে সঙ্গে রাখলেন সেই নিয়ে বোর্ডের অন্দরমহলে প্রশ্ন উঠেছে। বোর্ড কর্তারা অবশ্য অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করেননি। ফলে কে এই ক্রিকেটার, সেই নিয়ে জল্পনা তুঙ্গে।
প্রসঙ্গত বিশ্বকাপের শুরু থেকেই ধোনির স্ত্রী ও মেয়েকে গ্যালারিতে দেখা গিয়েছিল। তারা কীভাবে বিশ্বকাপের শুরু থেকেই ইংল্যান্ডে রয়েছেন, সেই নিয়ে প্রশ্ন তুলেছিল নেটিজেনরা।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications