Virat Kohli: ধাওয়ানের অবসরে স্মৃতির সরণিতে বিরাট, গব্বরকে নিয়ে কী লিখলেন কিং কোহলি?
শনিবারই পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শিখর ধাওয়ান। দীর্ঘদিন ধরেই জাতীয় দল থেকে বাইরে ছিলেন। গিল, যশস্বীরা উঠে আসায় তাঁর জন্য দরজা এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি তার সঙ্গে চোট আঘাতের সমস্যাও ছিল। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে পেশাদার ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দেন ধাওয়ান। গব্বরের অবসরের ২৪ ঘণ্টা পর তাঁকে আবেগতাড়িত বার্তা লিখলেন বিরাট কোহলি।
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি তার দীর্ঘদিনের সতীর্থ এবং বন্ধু শিখর ধাওয়ানের অবসরের পর একটি আবেগপূর্ণ বার্তা লিখেছেন। শনিবার ঘরোয়া থেকে আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকেই বিদায় নিয়েছেন ধাওয়ান। গব্বরের সঙ্গে দীর্ঘদিন জাতীয় দলে একসঙ্গে খেলেছেন কোহলি। এমনকি কোহলির অধিনায়কত্বে অনেকটা সময় জাতীয় দলে কাটিয়েছেন ধাওয়ান। তাই ধাওয়ানকে নিয়ে নিজের স্মৃতির কথাই সমাজ মাধ্যমে তুলে ধরেছেন কিং কোহলি।

গৌতম গম্ভীর থেকে হার্দিক পাণ্ডিয়ার মতো সতীর্থরা ধাওয়ানের অবসরের পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের বার্তা তুলে ধরেছিলেন। তবে বিরাট বার্তা দিলেন একদিন পর। একটি সুন্দর বার্তায়, কোহলি লিখেছেন যে তিনি মাঠে শিখর ধাওয়ানের 'ট্রেডমার্ক' হাসি তিনি মিস করবেন। কোহলি এবং ধাওয়ান দুই জনে একসঙ্গে শুধু জাতীয় দলেই নয় জুনিয়র ক্রিকেট থেকে একসঙ্গে খেলছেন। ফলে তাঁদের ক্রিকেটের যাত্রাপথ অনেকটা দীর্ঘ। ভারতীয় ক্রিকেট থেকে ধাওয়ানের অবসর একটি যুগের সমাপ্তি হিসেবে চিহ্নিত করেছেন কোহলি।
কোহলি লিখেছেন, 'শিখর, আপনার নির্ভীক অভিষেক থেকে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনারদের একজন হয়ে ওঠা পর্যন্ত, আপনি আমাদের অগণিত স্মৃতি উপহার দিয়েছেন। খেলার প্রতি আপনার আবেগ, আপনার খেলার স্টাইল এবং আপনার ট্রেডমার্ক হাসিটা খুবই মিস করব। অনেক স্মৃতি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, অবিস্মরণীয় পারফরম্যান্সের জন্য আপনি সর্বদা আমাদের হৃদয়ে থাকবেন। মাঠের বাইরে আপনার পরবর্তী ইনিংসের জন্য অনেক শুভ কামনা রইল গব্বর।'
Shikhar @SDhawan25 from your fearless debut to becoming one of India's most dependable openers, you've given us countless memories to cherish. Your passion for the game, your sportsmanship and your trademark smile will be missed, but your legacy lives on. Thank you for the…
— Virat Kohli (@imVkohli) August 25, 2024
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান কোচ গৌতম গম্ভীর ধাওয়ানের অবসর প্রসঙ্গে আগেই লিখেছিলেন, "দুরন্ত কেরিয়ারের জন্য অভিনন্দন শিখর ধাওয়ান! আমি জানি ভবিষ্যতেও তুমি এরকম ভাবেই আনন্দ বিতরণ করবে।"
২০২২ সালের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলেননি। অবশেষে শনিবার কেরিয়ারে ইতি টেনে দিলেন শিখর।শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয় একইসঙ্গে আইপিএলেও তাঁকে আর দেখা যাবে না। শেষ মরশুমে চোট আঘাতের সমস্যায় অনেকগুলি ম্যাচ খেলতে পারেননি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications