র্যাগিং এখন ইন টিম ইন্ডিয়া, এবার রোহিতের শিকার চাহাল-যাদবরা
এর আগেও ভারতীয় দলের জুনিয়র ক্রিকেটাররা বড় র্যাগিংয়ের শিকার হয়েছিলেন। আবারও হলেন তারা যাই বলুন সিনিয়ররা মানতে রাজি নন।
কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চাহাল ভারতের নতুন দুই স্পিনিং সেনসেশন। বিপক্ষের ব্যাটসম্যানরী একেবারেই বোকা বনে যাচ্ছেন তাঁদের বোলিং দক্ষতায়। তবে তাঁরা নাকি মহিলাদের সঙ্গে কথা বলায় এরকম দক্ষতা দেখাতে পারেননা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিষেক ঘটেছিল কুলদীপ যাদবের। অভিষেকেই বাজিমাত করেছিলেন কুলদীপ। ধরমশালা টেস্ট জয়ে বড় ভূমিকা নিয়ে নজর কেড়েছিলেন কুলদীপ। বাঁ হাতি চায়নাম্যান বোলার ১১ ম্যাচে ১৮ টি উইকেট নিয়েছেন। একদিনের ক্রিকেটে হ্যাটট্রিক করার নজিরও গড়েছেন তিনি।
শুধু তিনিই নন, যজুবেন্দ্র চাহালও বল হাতে পারফরম্যান্সে কাঁপিয়ে দিচ্ছেন ২৭ বছরের এই লেগি নিয়েছেন ১৪ উইকেট। অক্ষর প্যাটেলের সঙ্গে তাঁর কেমিস্ট্রি কাঁপাচ্ছে প্রতিপক্ষকে।

তবে এই দুই স্পিনারের দাবি তাঁরা নাকি লাজুক প্রকৃতির। বিপরীত লিঙ্গের মানুষ অর্থাৎ মহিলাদের সঙ্গে তাঁরা নাকি কথা বলতে একেবারেই স্বচ্ছন্দ নন। হরিয়ানা-র ছেলে চাহালের দাবি, 'আমি অনেক কথা বলি , কিন্তু মহিলা দেখলেই আমার কথা বন্ধ হয়ে যায়। আমি একদম কথা বলতে পারি না। আমি খুবই লাজুক,অন্তত চার থেকে পাঁচ বছর পরিচিত না হলে আমি মেয়েদের সঙ্গে কথা বলতে পারিনা।'
চাহালের মত না হলেও কুলদীপ যাদবও নাকি মহিলাদের সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ নন। 'আমি যদি কাউকে চিনি তাহলে তাঁর সঙ্গে কথা বলতে পারি।আমি যদিও মহিলাদের ক্ষেত্রে একটু লাজুক। অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ নেই, কারণ আমি ট্রেনিংয়ে বেশি ব্যস্ত থাকি। '
এদিকে রোহিত শর্মা থেকে শুরু করে দলের সিনিয়ররা কেউ এটা মেনে নিতে নারাজ। চাহাল- কুলদীপের এই ভাজা মাছ উল্টে না খাওয়ার মনোভাব আদৌ আমল দিতে নারাজ। তাঁদের মতে এসব আসলে আছিলা। তবে দুই ক্রিকেটারের প্রিয় অভিনেত্রীর সিক্রেট আউট হয়েছে বাজারে। চাহাল হচ্ছেন ক্যাটরিনা কাইফের ফ্যান, অন্যদিকে জ্যাকলিন ফার্নান্ডেজ মন কেড়েছেন কুলদীপ যাদবের।

LAUGH RIOT ALERT: @ImRo45, @yuzi_chahal and @imkuldeep18 hit it off the field - by @Moulinparikh https://t.co/iRyYV9FSGE pic.twitter.com/u077Lm5sck
— BCCI (@BCCI) October 3, 2017

Click it and Unblock the Notifications