১৯ জুলাই ধোনির ভাগ্য নির্ধারণ, তার আগে মাহির সঙ্গে কথা বলুক নির্বাচকরা, মত প্রাক্তন ক্রিকেটারের

শুক্রবার, ১৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করতে চলেছেন নির্বাচকরা। সেই দলে কি ধোনি থাকবেন? নাকি নির্বাচকরা দল ঘোষণার আগেই অবসর নিয়ে ফেলবেন ধোনি? প্রশ্ন ঘোরাফেরা করছে

শুক্রবার, ১৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করতে চলেছেন নির্বাচকরা। সেই দলে কি ধোনি থাকবেন? নাকি ক্যারিবিয়ান সফরে বিশ্রামে পাঠানো হবে মাহিকে? নাকি নির্বাচকদের দল ঘোষণার আগেই অবসর নিয়ে ফেলবেন ধোনি? এই সব প্রশ্নই এখন ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেটমহলে।

১৯ জুলাই ধোনির ভাগ্য নির্ধারণ

১৯ জুলাই ধোনির ভাগ্য নির্ধারণ

বোর্ডের এক সূত্রের মত, ধোনি অবসর না নিলে সেক্ষেত্রে ক্যারিবিয়ান সফরে বিশ্রামে পাঠানো হাতে পারে তাঁকে। ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বলার অপেক্ষা রাখে না সেক্ষেত্রে এখন থেকে পরবর্তী বিশ্বকাপের জন্য দল গঠনের প্রস্তুতি শুরু করে দেবে ভারত। ২০২০ বিশ্বকাপকে টার্গেট রেখে তৈরি দলে সেক্ষেত্রে ধোনি কতটা ফিট করবেন, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ধোনির সঙ্গে বৈঠকে বসুন নির্বাচকরা, চাইছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

ধোনির সঙ্গে বৈঠকে বসুন নির্বাচকরা, চাইছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

ধরে নেওয়া হয়েছিল, বিশ্বকাপ শেষেই সম্ভবত অবসর নিতে চলেছেন ধোনি। মাহি নিজে এখনও তাঁর পরবর্তি পরিকল্পনা নিতে খোলসা করে কিছু বলেননি। এমন পরিস্থিতিতেই ১৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা। তার আগে ধোনির সঙ্গে নির্বাচক টিমের আলোচনায় বসা উচিত বলে জানিয়ে দিলেন প্রাক্তন নির্বাচক প্রধান কিরন মোরে।

ফেয়ারওয়েল ম্যাচ পাবেন কি ধোনি?

ফেয়ারওয়েল ম্যাচ পাবেন কি ধোনি?

ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান অনশ্বীকার্য। ওয়েস্ট সফরে থেকে দেশে ফিরে সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেক্ষেত্রে দেশের মাচিতে সেই সিরিজেই কি দু'বারের বিশ্বকাপজয়ী ধোনিকে ফেয়ারওয়েল দেওয়ার ভাবনা বোর্ডের? ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে এই জল্পনাও চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+