ভাজ্জি-বীরু-যুবিদের সামনে শোয়েব-আফ্রিদিরা! মহারণের আগে মহাতারকাদের স্টাইলে কেন মজে অমিতাভ?
চলতি মাসেই বল হাতে মাঠে দেখা যাবে হরভজন সিংকে। ব্যাট হাতে ঝড় তোলার অপেক্ষায় বীরেন্দ্র শেহওয়াগ, যুবরাজ সিংরা। সৌরভ গঙ্গোপাধ্যায় গঠিত টিম ইন্ডিয়ার এই তারকাদের ফের দেখা যাবে একই দলের জার্সিতে, ক্রিকেট মাঠে। তবে বিদেশের মাটিতে। আন্তর্জাতিক ক্রিকেটে নয়, লেজেন্ডস লিগ ক্রিকেটে।

২০ জানুয়ারি থেকে ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে লেজেন্ডস লিগ ক্রিকেট। এলএলসি-তে থাকছে তিনটি দল। একটি ভারতের, একটি এশিয়ার এবং বাকি দলটি অবশিষ্ট বিশ্ব একাদশ। হরভজন সিং গত মাসেই সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়েই হচ্ছে এই লিগ।
Time to relive your childhood all over again ❤️
— SonyLIV (@SonyLIV) January 4, 2022
Howzat #LegendsLeagueCricket filled with the biggest names of cricket 🏏 is set to entertain one & all 😍
WATCH IT LIVE on #SonyLIV, 20th January onwards 👉 https://t.co/5xcVRxnprh 📺📲 pic.twitter.com/jFXOE1WFCN
ভারতের যে দলটি প্রতিনিধিত্ব করবে তার নাম ঘোষণা হয়েছে আজ। ইন্ডিয়া মহারাজাস দলে রয়েছেন যুবরাজ সিং, হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, সুব্রহ্মণ্যম বদ্রীনাথ, আরপি সিং, প্রজ্ঞান ওঝা, নমন ওঝা, মনপ্রীত গোনি, হেমাঙ্গ বাদানি, বেণুগোপাল রাও, মুনাফ প্যাটেল, সঞ্জয় বাঙ্গার, নয়ন মোঙ্গিয়া ও অমিত ভান্ডারী। ধারেভারে অবশ্য এশিয়া দলটিকেই ভারতের দলের চেয়ে শক্তিশালী মনে করা হচ্ছে। লেজেন্ডস লিগ ক্রিকেটের জন্য প্রাক্তন তারকাদের ব্যাটিং ও বোলিং স্টাইল নকল করতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। টুর্নামেন্টের ট্রেলারে।
Legends League Cricket wishes everyone a very Happy New Year 2022!
— Legends League Cricket (@llct20) January 1, 2022
.
.@ICC @SrBachchan @llct20
.
.#ICC #AmitabhBachchan #NewYear #NewYear2022 #TeamIndia #Cricket #CricketLovers #CricketVideos #LLCT20 #legendsleaguecricket pic.twitter.com/M6FQMZ9MI5
লেজেন্ডস লিগ ক্রিকেটের কমিশনার রবি শাস্ত্রী আশাবাদী ভারতের দলটি রাজার মতোই দাপট দেখাবে এশিয়া ও অবশিষ্ট বিশ্ব একাদশের বিরুদ্ধে। এশিয়া দলটির নাম দেওয়া হয়েছে এশিয়া লায়ন্স। এই দলে খেলবেন শোয়েব আখতার, শাহিদ আফ্রিদি, সনৎ জয়সূর্য, মুথাইয়া মুরলীধরন, চামিন্ডা ভাস, রমেশ কালুভিথারানা, তিলকরত্নে দিলশান, আজহার মাহমুদ, উপুল থরঙ্গা, মিসবা উল হক, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, মহম্মদ ইউসুফ, উমর গুল ও আসগর আফগান। ইউনিস খানের জায়গায় পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে কামরান আকমলকে। অবশিষ্ট বিশ্ব একাদশের দলও শীঘ্রই ঘোষণা করা হবে।












Click it and Unblock the Notifications