7 Sixes, 48 Runs In An Over: এক ওভারে সাত ছক্কা-সহ ৪৮ রান, ঋতুরাজের কীর্তি ছুঁয়েও এগিয়ে আফগান অটল
7 Sixes, 48 Runs In An Over: এক ওভারে সাতটি ছক্কা ক্রিকেটে প্রথম দেখা গিয়েছিল বিজয় হাজারে ট্রফিতে। গত বছর উত্তরপ্রদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মহারাষ্ট্রের ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটে।
ফের এক ওভারে সাত ছক্কা। এবার আফগানিস্তানে কাবুল প্রিমিয়ার লিগের ম্যাচে। ২১ বছরের সেদিকুল্লাহ অটল স্পর্শ করলেন ঋতুরাজের কীর্তি। সেই সঙ্গে এগিয়েও গেলেন এক ওভারে সবচেয়ে বেশি রান তোলার নিরিখে।

শাহিন হান্টারসের সঙ্গে খেলা চলছিল আবাসিন ডিফেন্ডারসের। আবাসিন ডিফেন্ডারসের বাঁহাতি স্পিনার আমির জাজাইকে আজীবন তাড়া করে বেড়াবে শাহিন হান্টারসের ১৯তম ওভারটি। এই ওভার শুরুর আগে হান্টারসের স্কোর ছিল ৬ উইকেটে ১৫৮। অটল ব্যাট করছিলেন ৪৩ বলে ৭১ রানে। এই ওভারটির আগে পর্যন্ত জাজাই ৩ ওভারে ৩১ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছিলেন।

১৯তম ওভারে প্রথম বলটি নো বল ছিল, অধিনায়ক অটল ছক্কা হাঁকান। এরপর পাঁচটি ওয়াইড বল, তারপর ফ্রি হিটে ছক্কা হাঁকান অটল। পরের পাঁচটি বলেও আরও পাঁচটি ছক্কা আছড়ে পড়ে মাঠের নানা দিকে। বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে দলের রান দুশো পার করানোর পাশাপাশি অটল ৪৮ বলে শতরানও হাঁকান। জাজাইয়ের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ৭৯ রান দিয়ে ১ উইকেট।
48 runs from 1 over. @Sediq_Atal26 is now in the cricketing history books. Equalled Rituraj Gaikwad's 7 sixes in an over. Poor Amir Zazai, almost escaped a heartache. This 💯 must open the doors of international cricket & leagues for Atal. 🇦🇫 #FutureStar #WorldRecord #SevenSixes pic.twitter.com/Ntt0lkZVUm
— Cricket Afghanistan (@AFG_Sports) July 29, 2023
শেষ ওভারে নাভিদ জারদান ৬ রান দেওয়ায় স্কোর পৌঁছে যায় ৬ উইকেটে ২১৩-তে। অটল অপরাজিত থাকেন ৫৬ বলে ১১৮ রান করে। সাতটি চার ও দশটি ছক্কা দিয়ে সাজানো এই ইনিংস। জবাবে ডিফেন্ডারস ১৮.৩ ওভারে ১২১ রানে গুটিয়ে যায়। ৯২ রানে জয় পায় হান্টারস।
ঋতুরাজ বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এক ওভারে সাতটি ছক্কা হাঁকিয়েছিলেন। বোলার ছিলেন শিব সিং। প্রথম চার বলে চারটি ছক্কা। পঞ্চম বলটি নো বল হয়, সেটিতেও ছক্কা। শেষ ২ বলে আরও ২টি ছয়। ১০টি চার ও ১৬টি ছয় দিয়ে সাজানো ১৫৯ বলে ২২০ রানের ইনিংস খেলেন ঋতুরাজ। মহারাষ্ট্র সেই ম্যাচে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩০ রান তোলে।
ঋতুরাজ যে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তাতে এক ওভারে সর্বাধিক ৪২ রান উঠেছিল। সেটি আবার ছিল ৫০ ওভারের ম্যাচ, যাকে লিস্ট এ বলা হয়। এর আগে ২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগে জিম্বাবোয়ের এলটন চিগুমবুরা আলাউদ্দিন বাবুর এক ওভারে ৩৯ রান নিয়েছিলেন। আফগান অটল আপাতত এক ওভারে সবচেয়ে বেশি রান সংগ্রহের নয়া নজির গড়লেন।
অটলের আন্তর্জাতিক অভিষেক সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। এই নজির সৃষ্টি করা শতরান বিশ্বের বিভিন্ন টি ২০ লিগেও নজর কাড়ার পক্ষে সহায়ক বলে অটলের পক্ষে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications