ধোনির বাড়িতে হামলার ছক, কী চমকে যাচ্ছেন নাকি, জেনে নিন ঠিক কী হল
ধোনির বাড়িতে বাড়ানো হল নিরাপত্তা কিন্তু কেন। কিসের ভয়ে বাড়ল নিরাপত্তা।
গর্বের চ্যাম্পিয়ন্স ট্রফি । কোথায় হবে একটা রুদ্ধশ্বাস ফাইনাল। তা নয় পুরো খেলাটাই পানসে হল। পাকিস্তানের কাছে হতশ্রী পারফরমেন্স করে মুখ থুবড়ে পড়ল ভারতীয় ব্যাটিং লাইন আপ। রান পেলেন না তাবড় ব্যাটসম্যান। রান পেলেন না প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও।

প্রাক্তন অধিনায়কের খাতায় মাত্র ৪ রান। ভারত, যেখানে ক্রিকেট শুধুমাত্র একটা খেলা নয়, ধর্ম সেখানে তারকাদের এহেন পারফরমেন্সে স্বভাবতই ভেঙে পড়েছেন সমর্থকরা। এর আগেও অনেক সময়েই হয়েছে যখন সমর্থকরা ক্রিকেটারদের বাড়িতে হামলা চালান। ফলে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ধোনির বাড়িতে নিরাপত্তা বলয় বাড়ানো হয়।

এদিকে ম্যাচ শেষ হওয়ার পরই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। কানপুরে ক্রিকেটারদের ছবি ও কুশপতুল দাহ করা শুরু হয়ে যায়। আহমেদাবাদে রাস্তার ওপর টিভি ভাঙেন ভারতীয় দলের সমর্থকরা।












Click it and Unblock the Notifications