বিরাট - হার্দিকের গোপন কথা ফাঁস, নিউজিল্যান্ড ম্যাচের মোক্ষম পাঞ্চ জেনে নিন

বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়ার মধ্যের গোপন কথাই বদলে দিয়েছিল ম্যাচ। 

ম্যাচ তখন হাড্ডাহাড্ডি পর্যায়ে। টেনশন চূড়ান্ত। তিরুবনন্তপুরমে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের শেষ ওভারে অধিনায়ক বিরাট কোহলি বল তুলে দেন হার্দিক পান্ডিয়া। ম্যাচ শেষে বিরাট জানিয়েছেন তাঁর আস্থা ছিল পান্ডিয়ার অফকাটারের ওপর।

বিরাট - হার্দিকের গোপন কথা ফাঁস, নিউজিল্যান্ড ম্যাচের মোক্ষম পাঞ্চ জেনে নিন

তবে আসল কথাটা একটু বাদে ফাঁস করেছেন তিনি। তিনটি বল হয়ে যাওয়ার পরও যখন উত্তেজনা তুঙ্গে ঠিক তখন পান্ডিয়া এগিয়ে আসেন ক্যাপ্টেনের কাছে, আর বলেন, 'ম্যায় ডাল দুঙ্গা আপ টেনশন মত লো'। অর্থাৎ আমি ঠিক বল করে দেব, তুমি টেনশন করনা।

আসলে অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, 'একজন অধিনায়ক হিসেবে যখন আপনার সতীর্থ বোলার আপনাকে এতটা আত্মবিশ্বাস জোগায় তখন আপনার চিন্তার কিছু থাকেনা। '

আসলে বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে অধিনায়কের চিন্তা এভাবেই অর্ধেক করে দিয়েছিলেন পান্ডিয়া। পান্ডিয়ার শেষ ওভারের পারফরম্যান্সে ভর দিয়েই সিরিজ ২-১ পকেটে পুড়ে নেয় টিম ইন্ডিয়া। ম্যাচ চলাকালীন সব সময়েই প্লেয়াররা কমিউনিকেট করেন। কোহলি আরও জানিয়েছেন, ম্যাচ চলাকালীন একসঙ্গে এত কিছু ঘটতে থাকে যে সব কিছু ভাবা সম্ভব হয় না। তাই সতীর্থরা যদি চাপ ভাগ করে নেন অধিনায়ক হিসেবে অনেক লাভবান হন।

বিরাটের মতে এই ছোট ছোট গোপন কথাবার্তাই একটা পরাজয় ও জয়ের মধ্যে ফারাক গড়ে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+