এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ভারত পাক ম্যাচ, কার পাল্লা ভারী? জানাচ্ছে সংখ্যাতত্ব
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ভারত পাক ম্যাচ , কার পাল্লা ভারী? জানাচ্ছে সংখ্যাতত্ব
এক সপ্তাহের মধ্যে দুটো ভারত পাক ম্যাচ। গ্রূপ লীগের ম্যাচে সেয়ানে সেয়ানে লড়াই হয়। তবে ম্যাচ জিতে নেয় ভারত। এবার এশিয়া কাপের ফাইনালে যাওয়ার লড়াই শুরু হচ্ছে। চার দল একে অপরের বিরুদ্ধে খেলবে। এই পর্যায় শুরুই হচ্ছে ভারত পাক ম্যাচ দিয়ে। আর এই ম্যাচে কে জিততে পারে তা নিয়ে সংখ্যাতত্ব কী বলছে দেখে নেওয়া যাক।

সংখ্যাতত্ববিদ প্রীতম দাস জানিয়েছেন, ব আজ ভারত ও পাকিস্তান দুজনেরই সংখ্যাতত্ত্ব অনুযায়ী সমান সমান জেতার সম্ভাবনা দেখাচ্ছে। তাই বিকল্প একটি পদ্ধতি ব্যবহার করে সংকেত পাওয়া যাচ্ছে যে আজ কোথাও না কোথাও ভারতের থেকে পাকিস্তানের পাল্লা ভারী। অর্থাৎ প্রথম দিন যেমন ভারতের পক্ষে সংখ্যা তত্ত্বের পজিটিভিটি ছিল আজ কিন্তু কোথাও না কোথাও সেই পজিটিভিটি পাকিস্তানের পক্ষে দেখাচ্ছে । অর্থাৎ বলা যেতে পারে আজ পাকিস্তানের জেতার সম্ভাবনা বেশি।
প্রীতম দাস ইতিপূর্বে বহু প্রেডিকশন মিলে গেছে ছবির মতো। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয় হোক কিংবা ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের প্রেডিকশন হুবহু মিলে গিয়েছিল ছবির মতো। এছাড়াও আরো অনেক প্রেডিকশনের কিস্তিমাত রয়ে গেছে, তার ঝুলিতে। প্রেডিকশনের পাশাপাশি সে আরও বেশ কিছু সৃজনমূলক কার্যের সাথে যুক্ত। এশিয়া কাপ ২০২২ এর ভারত ভার্সেস পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের নিশ্চিত জয় সম্ভাবনার প্রেডিকশন করেছিল প্রীতম আর তা মিলে গেছে ছবির মতো। প্রীতম সর্বদা একটা কথা বলে প্রেডিকশন ইজ অ্যান ওয়ান কাইন্ড অফ প্রগ্নসিস মেথড। এটা শুধুমাত্র একটা সম্ভাবনাকে সূচিত করে।
এর পূর্বে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে বিজয়ী দলের প্রেডিকশন মিলে গিয়েছিল ছবির মতো। আবার বেশ কিছু প্রেডিকশনের কারণে তাকে নানা বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল।
প্রসঙ্গত প্রথম ম্যাচে ভালো ব্যাট করতে পারেনি পাকিস্তান। ভারতকে টার্গেট দিয়েছিল মাত্র ১৪৮। তবে দুর্দান্ত বল করায় ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়ায়। ভারতের এই ম্যাচে চাপ বেশি। কারণ রোহিতের দল পাচ্ছে না রবীন্দ্র জাদেজাকে। চোট পেয়ে দলের বাইরে চলে গিয়েছেন তিনি। এদিকে ওপেনাররা ফর্মে নেই। ভরসা এখন মধ্যম ব্যাটিং বিভাগ। জাদেজার অনুপস্থিতি ব্যাট, বল, ফিল্ডিং তিন বিভাগেই যে অনুভব করাবে তা বলাই যায়। তাই টুর্নামেন্টে দল হিসাবে ভালো খেললেও চিন্তায় থাকবে মেন ইন ব্লু।












Click it and Unblock the Notifications