বিরাটকে টপকে বিশ্বরেকর্ডের মুখে গাপটিল, ভারতের সামনে সিরিজ জয়ের হাতছানি! রাঁচিতে উন্মাদনা চরমে

জয়পুর থেকে আজই রাঁচিতে পৌঁছে গিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। কাল রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চলতি সিরিজের দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক। কিউয়িদের এই ম্যাচে হারালেই সিরিজ পকেটে পুরে ফেলবে রোহিত শর্মার দল। সেক্ষেত্রে ইডেন ম্যাচ হয়ে দাঁড়াবে নিয়মরক্ষার। একইসঙ্গে বিরাট কোহলিকে টপকে নতুন বিশ্বরেকর্ড গড়ার মুখে নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের মালিক হতে তাঁর দরকার ১১ রান।

উন্মাদনা চরমে

ঝাড়খণ্ড সরকার এই ম্যাচে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে। ৩৯ হাজার দর্শকাসনবিশিষ্ট স্টেডিয়ামে খান আশি টিকিট ধরে রাখা হয়েছে জরুরি কোটা হিসেবে। ৯০০ টাকা থেকে ৯ হাজার টাকার মধ্যে যা টিকিট ছিল সব নিঃশেষিত। নিয়ম অনুযায়ী, দর্শকদের দুটি ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট বা ৪৮ ঘণ্টা আগের আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট আনা বাধ্যতামূলক। জয়পুরে দেখা গিয়েছে, অনেকেই নিয়ম মানেননি। মুখে মাস্কও ছিল না। ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার সচিব সঞ্জয় সহায় জানিয়েছেন, অনেক দিন পর ভারতে কোনও আন্তর্জাতিক ক্রিকেট হতে চলেছে গ্যালারির সব আসন ভর্তি অবস্থায়। লকডাউনে ঘরবন্দি অবস্থায় বীতশ্রদ্ধ ক্রিকেটপ্রেমীরা তাই এই ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না। গ্যালারিতে খাবারও মিলবে। সবমিলিয়ে এই আন্তর্জাতিক ম্যাচের মাধ্যমেই ক্রিকেটের চেনা ছন্দ ফেরাচ্ছে রাঁচি।

ডিউ ফ্যাক্টর হবে

ডিউ ফ্যাক্টর হবে

কিউরেটর শ্যাম বাহাদুর সিং জানিয়েছেন, টি ২০ ম্যাচে মানুষ পাওয়ারহিটিং দেখতেই আসেন। রঞ্জি বা টেস্টের মতো উইকেট স্বাভাবিকভাবেই হবে না। স্পোর্টিং উইকেট, ব্যাটারদের সহায়ক। বোলাররা পিচ থেকে খুব বেশি ফায়দা যে আদায় করতে পারবেন না তা অভিজ্ঞ কিউরেটরের কথায় পরিষ্কার। ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায়। সাড়ে সাতটা থেকে ভালো পরিমাণ শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে টস গুরুত্বপূর্ণ হতে পারে বলেই জানিয়েছেন কিউরেটর। শিশির মোকাবিলায় বিশেষ স্প্রে করা-সহ নানা পরিকল্পনা থাকলেও কালও টস জিতে অধিনায়ক যে রান তাড়া করতে চাইবেন তা পরিষ্কার। উল্লেখ্য, রাঁচিতে দুটি টি ২০ আন্তর্জাতিক খেলে দুটিতেই জিতেছিল ভারত। একটিতে রান তাড়া করে, অপরটিতে প্রথমে ব্যাট করে।

পরিবর্তনের সম্ভাবনা?

পরিবর্তনের সম্ভাবনা?

ঘরের মাঠে ঈশান কিষাণ ভারতের প্রথম একাদশে থাকবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড় দুজনের কেউই ঘনঘন পরিবর্তনে বিশ্বাসী নন। একমাত্র লোকেশ রাহুলকে বিশ্রামে রাখা হলে কিষাণ সুযোগ পেতে পারেন, নয়তো অপেক্ষা করতে হবে ইডেনের জন্য। অক্ষর প্যাটেলের জায়গায় যুজবেন্দ্র চাহালকে খেলানোর ভাবনাও ঘুরপাক খাচ্ছে। নিউজিল্যান্ড জিমি নিশাম ও ইশ সোধিকে খেলাতে পারে। সেক্ষেত্রে বাইরে থাকবেন রাচিন রবীন্দ্র ও টড অ্যাসলে। নিউজিল্যান্ড যদি অধিনায়ক টিম সাউদিকে বিশ্রাম দেয়, তাহলে অন্য কেউ নেতৃত্ব দিলে প্রথম একাদশে আসতে পারেন অ্যাডাম মিলনে। কেন না, এর আগে নিউজিল্যান্ড টিম সাউদিকে অধিনায়ক করার পর এমন খবরও সামনে আসছিল তিন ম্যাচে তিনজনকে দিয়ে অধিনায়কত্ব করানো হতে পারে। সাউদি টেস্ট সিরিজেও খেলবেন। ১৩ জন ক্রিকেটারকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর কথা বলেছিলেন কিউয়ি কোচ গ্যারি স্টেডও।

সম্ভাব্য একাদশ

সম্ভাব্য একাদশ

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল বা ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল বা যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ

নিউজিল্যান্ড- মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট (উইকেটকিপার), জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, ইশ সোধি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+