সিরিজ জয়ের লক্ষ্যে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামতে চলেছে ভারত, এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট

সিরিজ জয়ের লক্ষ্যে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামতে চলেছে ভারত, এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট

প্রথম ম্যাচে জিম্বাবোয়েকে দশ উইকেটে হারানোর পর শনিবার দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে কে এল রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দল। ভারতের প্রথম একাদশে এই ম্যাচে বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে ভার এবং জিম্বাবোয়ে নামার আগে জেনে নিন দুই দলের হালহকিকত, সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট।

ভারত:

ভারত:

প্রথম ম্যাচে জিম্বাবোয়েকে ১০ উইকেটে নাস্তানাবুদ করেছিল ভারত। ভারতের সামনে পুরো পঞ্চাশ ওভার খেলতে পারেনি জিম্বাবোয়ে। ১৮৯ রানে গুটিয়ে গিয়েছিল জিম্বাবোয়ের ইনিংস। জবাবে ৩০.৫ ওভারে একটিও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল ভারতীয় দল। চোট কাটিয়ে দীপক চাহর দারুণ পারফর্ম করেছিলেন। প্রথম ম্যাচে জয়ী দলের প্রথম একাদশে ভারতের পরিবর্তন আনার সম্ভাবনা নেই। হারারে স্পোর্টস ক্লাবে সিরিজ পকেটে পুরে নিলে তৃতীয় ম্যাচে পরিবর্তনের কথা ভাবতে পারেন রাহুল দ্রাবিড়। দ্বিতীয় ম্যাচে নামার আগে দীপক চাহর বলেছেন, "আমার পরিকল্পনা হল বলকে সুইং করানো এবং ফুলার লেন্থে বোলিং করা। বল সুইং না করলে তখন প্ল্যান বি বা প্ল্যান সি রয়েছে।"

জিম্বাবোয়ে:

জিম্বাবোয়ে:

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতে ভারতের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে জিম্বাবোয়ে। কিন্তু ছন্দ তারা ধরে রাখতে পারেনি ভারতের বিরুদ্ধে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই এবং টি-২০ উভয় সিরিজ জিতলেও তাদের উন্নতির প্রয়োজন রয়েছে একাধিক জায়গায়। প্রথম ম্যাচে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবোয়ের ব্যাটিং। তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফ্রিকার দলটির ব্যাটিং লাইনআপ। ঘরের মাঠে সিরিজ হার বাঁচাতে হলে দ্বিতীয় একদিনের ম্যাচে নিজেদের সর্বোস্য দিয়ে খেলতে হবে জিম্বাবোয়েকে।

পিচ রিপোর্ট:

পিচ রিপোর্ট:

হারারের উইকেটে ব্যাটসম্যানরা যেমন সুবিধা পান তেমনই সুবিধা পান বোলাররা। এটা নিউট্রাল উইকেট। এই উইকেটে প্রথম ইনিংসে গড় রান ২৪৮। এই পিচে রান তাড়া করতে নামা দলের রেকর্ড দুর্দান্ত। ৮০ শতাংশ ম্যাচে রান তাড়া করতে নামা দল জেতে। প্রথম একদিনের ম্যাচেওতাই দেখা গিয়েছে। প্রথমে ব্যাটিং করে জিম্বাবোয়ের ইনিংস গুটিয়ে গিয়েছিল ১৮৯ রানে। সেখানে একটিও উইকেট খরচ না করে ভারত জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।

আবহাওয়া:

আবহাওয়া:

ম্যাচের সময়ে তাপমাত্র ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা এবং আপেক্ষিক আদ্রতা থাকার কথা ২৩ শতাংশ। ম্যাচের সময়ে ৬-৯ কিমি/ঘণ্টা বেগে হাওয়া বইবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

ভারতের সম্ভাব্য একাদশ:

ভারতের সম্ভাব্য একাদশ:

কে এল রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, ঈশান কিষাণ, দীপক হুডা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, দীপক চাহার, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ

জিম্বাবোয়ের সম্ভাব্য় একাদশ:

জিম্বাবোয়ের সম্ভাব্য় একাদশ:

তাদিওনাশে মারুমনি, ইনোসেন্ট কাইয়া, সিন উইলিয়ামস, ওয়েসলি মাধেভেরে, সিকান্দর রাজা, রেজিস চাকাভা (অধিনায়ক এবং উইকেটরক্ষক), রায়ান বার্ল, লুক জংওয়ে, ব্র্যাডলি ইভান্স, ভিক্টর নিয়াউচি, রিচার্ড নাগারভা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+