দ্বিতীয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগে ভারতের প্রতিপক্ষদের জানুন

প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সাউদাম্পটনের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে হারিয়েই ভারত নিশ্চিত করেছিল ফাইনাল খেলার সুযোগ। সেই ইংল্যান্ডের মাটিতেই এবার শুরু হচ্ছে দ্বিতীয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। অগাস্টে ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ দিয়েই। বদলাচ্ছে পয়েন্টের সিস্টেমও।

পাঁচ টেস্টের সিরিজ

পাঁচ টেস্টের সিরিজ

দ্বিতীয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে অগাস্টের চার তারিখ। চলবে ২০২৩ সালের জুন পর্যন্ত। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-ইংল্যান্ড পতৌদি ট্রফি এবং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ ছাড়া কোনও টেস্ট সিরিজেই পাঁচটি টেস্ট থাকছে না। এবারের অ্যাশেজ হবে ডিসেম্বরে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত

ইংল্যান্ডের মাটিতে অগাস্ট থেকে পাঁচ টেস্টের সিরিজ খেলবে বিরাট কোহলির ভারত। ২০২৩ সাল অবধি চলা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে ভারত বিদেশের মাটিতে আর যে দুটি টেস্ট খেলবে সেগুলি হল দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। দেশের মাটিতে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। আগামী বছরে ভারত সফরে আসবে অজিরা। একমাত্র এই সিরিজটিতে থাকবে চারটি টেস্ট। এ ছা়ড়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে থাকছে সাতটি তিন ম্যাচের টেস্ট সিরিজ ও ১৩টি দুই টেস্টের সিরিজ। বড় সিরিজগুলি খেলবে ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। বাকি ৬টি দল দুটি, নয়তো তিন টেস্টের কয়েকটি সিরিজ পাবে।

কে কার বিরুদ্ধে

কে কার বিরুদ্ধে

অস্ট্রেলিয়া দেশের মাটিতে সিরিজ খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, বিদেশ সফরে যাবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে। বাংলাদেশ ঘরের মাটিতে খেলবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিরুদ্ধে, অ্যাওয়ে সিরিজ খেলবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে সিরিজ খেলার পর দেশের মাটিতে খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং অ্যাওয়ে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে। নিউজিল্যান্ড বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজ খেলবে, অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, ইংল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের হোম সিরিজ রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে, অ্যাওয়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার হোম সিরিজ ভারত, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, অ্যাওয়ে সিরিজ নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শ্রীলঙ্কা দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, অ্যাওয়ে সিরিজ বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ডে। পাকিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের হোম সিরিজ, অ্যাওয়ে সিরিজ খেলতে ক্যারিবিয়ানরা যাবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সফরে।

কে খেলবে কটি ম্যাচ?

কে খেলবে কটি ম্যাচ?

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে সবচেয়ে বেশি ২১টি টেস্ট খেলবে ইংল্যান্ড। ভারত ১৯টি, অস্ট্রেলিয়া ১৮টি এবং দক্ষিণ আফ্রিকা ১৫টি টেস্ট খেলবে। পাকিস্তান খেলবে ১৪টি টেস্ট। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা খেলবে ১৩টি টেস্ট। একমাত্র বাংলাদেশই ৬টি সিরিজে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। অর্থাৎ বাংলাদেশকে খেলতে হবে ১২টি টেস্ট। টেস্ট জিতলে কোনও দল পাবে ১২ পয়েন্ট, টাই হলে মিলবে ৬ পয়েন্ট এবং ড্র হলে ৪ পয়েন্ট। যত ওভার কম বল করবে নির্ধারিত সময়ে সেই সংখ্যা অনুযায়ী ওভারপিছু এক পয়েন্ট করে কাটা যাবে। প্রাপ্ত পয়েন্টের শতকরা হারের নিরিখে কোন দল কত নম্বর স্থানে থাকবে তা সুনিশ্চিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+