করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিশ্বকাপ খেলা ক্রিকেটার, এখন কেমন আছেন জেনে নিন

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিশ্বকাপ খেলা অফ স্পিনার

করোনার করালে গ্রাসে স্তব্ধ ইউরোপ। চিনের পর ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।এই ভাইরাসে ইউরোপের ইতালি থেকে সবচেয়ে বেশি মৃ্ত্যুর খবর পাওয়া গিয়েছে। এবার ইউরোপে থেকে করোনায় আক্রান্ত হলেন এক ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটার নিজেই সেই তথ্য জানিয়েছেন। তবে ভয়ের কিছু নেই ক্রিকেটারের চিকিৎসা শুরু হওয়ায়, এখন সেরে উঠছেন তিনি।

কোন দেশের ক্রিকেটার আক্রান্ত হয়েছেন

ইউরোপের স্কটল্যান্ডের ক্রিকেটার মাজিদ হক করোনা পরীক্ষায় পসিটিভ ধরা পড়েছেন। এই মুহূর্তে ডাক্তারি পরিষেবায় তাঁর চিকিৎসা চলছে। ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত স্কটল্যান্ডের হয়ে মাজিদ ৫৪টি ওডিআই ও ২৪ টি টি-২০ ম্যাচ খেলেছেন। গ্লাসগোর আলেকজান্দ্রা হাসপাতালে ক্রিকেটারের চিকিৎসা চলছে। পেশাদার ক্রিকেটে মাজিদই প্রথম ক্রিকেটার যিনি করোনায় আক্রান্ত হলেন।

দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন মাজিদ

দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন মাজিদ

উল্লেখ্য স্কটল্যান্ডের হয়ে ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ খেলেছেন মাজিদ। দেশের হয়ে স্কটিশ এই বোলার ওডিআইয়ে ৬০টি উইকেট নিয়েছেন। দেশের হয়ে ওডিআই ক্রিকেটে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।

স্কটল্যান্ডে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা কত

স্কটল্যান্ডে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা কত

করোনা ভাইরাসে এখনও পর্যন্ত ২৬৬ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। ব্রিটিশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩২৭৭ জন। ব্রিটেনে করোনা আটকাতে অবশ্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রিটেন এখন সম্পূর্ণ লকডাউন।

ইউরোপের ছবি কী

ইউরোপের ছবি কী

গোটা ইউরোপে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১ হাজার ছাড়িয়েছে। স্পেনে সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে, জার্মানিতে ১৪ হাজার ছাড়িয়েছে, ফ্রান্স ও সুইজারল্যান্ডে সংখ্য়া যথাক্রমে ১০ হাজার ও ৩ হাজার ছাড়িয়েছে। বিশ্বজুড়ে করোনার এমন ভয়াবহতার কারণে আন্তর্জাতিক স্তরের ক্রিকেট-ফুটবল সবধনের ক্রীড়াপ্রতিযোগিতা এখন স্থগিত রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+