ICC T20 WC: ওমানের বিদায় নিশ্চিত করে সুপার টুয়েলভে ভারতের গ্রুপে জয়ের হ্যাটট্রিক করা স্কটল্যান্ড

টি ২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে সাড়াজাগানো জয় দিয়ে অভিযান শুরু করলেও পরের দুটি ম্যাচ হেরে ছিটকে গেল ওমান। আজ বাংলাদেশ পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পাওয়ায় ওমানকে সুপার টুয়েলভের ওঠার আশা জিইয়ে রাখতে হলে হারাতে হতো স্কটল্যান্ডকে। যদিও লো স্কোরিং ম্য়াচে দাপুটে জয় ছিনিয়ে জয়ের হ্যাটট্রিক সেরে সুপার টুয়েলভে পৌঁছে গেল স্কটল্যান্ড। কাইল কোয়েটজারের দল সুপার টুয়েলভে গেল গ্রুপ বি-র শীর্ষস্থান দখল করে।

 সুপার টুয়েলভে ভারতের গ্রুপে জয়ের হ্যাটট্রিক করা স্কটল্যান্ড

টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১২২ রানে অল আউট হয়ে যায় ওমান। ওপেনার আকিব ইলিয়াস ৩৭ ও অধিনায়ক জিশান মাকসুদ ৩৪ রান করেন। মহম্মদ নাদিম করেন ২৫। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি। জশ ডেভি ২৫ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন। দুটি করে উইকেট পান সফিয়ান শরিফ ও মাইকেল লিস্ক। জবাবে খেলতে নেমে তিন ওভার বাকি থাকতে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড। ওপেন করতে নেমে কোয়েটজার সর্বাধিক ৪১ রান করেন, ২৮ বলের ইনিংসে রয়েছে দুটি চার ও তিনটি ছয়। রিচি বেরিংটন ২১ বলে ৩১ ও ম্যাথু ক্রস ২৬ রানে অপরাজিত থাকেন। জর্জ মুন্সে করেন ২০। ফৈয়াজ বাট ও খাওয়ার আলি একটি করে উইকেট পান।

স্কটল্যান্ড টানা তিন ম্যাচ জেতায় বাংলাদেশকে গ্রুপ বি-র দ্বিতীয় দল হিসেবে সুপার টুয়েলভে যেতে হল। স্কটল্যান্ড সুপার টুয়েলভে গ্রুপ ২-তে থাকছে ভারত, আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাকিস্তানের সঙ্গে। এই গ্রুপের ষষ্ঠ দলটি ঠিক হবে আগামীকাল, গ্রুপ এ-র দুই নম্বর দল হিসেবে আয়ারল্যান্ড বা নামিবিয়ার মধ্যে কোনও একটি দল এই গ্রুপে থাকবে। গ্রুপ ১-এ বাংলাদেশ থাকছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার সঙ্গে।

কাল গ্রুপ এ-র ম্যাচে শ্রীলঙ্কা খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ডাচরা। অপর ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও নামিবিয়া। শ্রীলঙ্কা ২ ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে। নেদারল্যান্ডস অঘটন ঘটালেও শ্রীলঙ্কার যা নেট রেট (৩.১৬৫) তাতে দাসুন শনকার দল এক নম্বর হিসেবেই সুপার টুয়েলভে যাবে। আয়ারল্যান্ড ও নামিবিয়া ম্যাচে যে দলই জিতবে তারাই পৌঁছে যাবে সুপার টুয়েলভে। ২টি করে ম্যাচ খেলে দুই দলের সংগ্রহেই রয়েছে ২ পয়েন্ট করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+