অক্টোবরে ভারতে আসছে ওয়েস্ট ইন্ডিজ, প্রকাশিত হল সূচি, কোন ম্যাচ পেল ইডেন
অক্টোবরেই ভারতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ৪ অক্টোবর থেকে ১১ নভেম্বরের দীর্ঘ সফরে ভারতের সঙ্গে তারা ২টি টেস্ট, ৫ টি ওয়ানডে ও ২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে।
অক্টোবরেই ভারতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ৪ অক্টোবর থেকে ১১ নভেম্বরের দীর্ঘ সফরে ভারতের সঙ্গে তারা ২টি টেস্ট, ৫ টি ওয়ানডে ও ২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। এই সিরিজকেও ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে তারা। মঙ্গলবার সেই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
আপাতত ইংল্যান্ড সফরে আছে ভারত। শেষ টেস্ট খেলে দেশে ফিরেই ভারতীয ক্রিকেট দল যাবে আরব আমিরশাহিতে এশিয়া কাপ খেলতে। সেই টুর্ণামেন্ট সেরে ভারতে ফিরেই ওয়েস্টইন্ডিজের মুখোমুখি হবে তারা।
অন্যদিকে ভারত সফর দিয়ে তাদের আগামী কয়েকমাসের ব্যস্ত সূচির শুরু করছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের পর তারা যাবে বাংলাদেশ। তারপর নিজেদের দেশের মাটিতে তারা ভারত ও ইংল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে মিলিত হবে। তারপর আছে বিশ্বকাপ।
BCCI announces fixtures for home series against West Indies.#TeamIndia will play 2 Tests, 5 ODIs & 3 T20Is during this tenure.
Full details here - https://t.co/cNFmBdqjvL #INDvWI pic.twitter.com/etVMdIpfer
— BCCI (@BCCI) September 4, 2018
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি
পূর্ণাঙ্গ সূচি
টেস্ট
৪-৮ অক্টোবর - প্রথম টেস্ট - রাজকোট
১২-১৬ অক্টোবর - দ্বিতীয় টেস্ট - হায়দ্রাবাদ
ওয়ানডে
২১ অক্টোবর - প্রথম ওডিআই - গুয়াহাটি
২৪ অক্টোবর- দ্বিতীয় ওডিআই-ইন্দোর
২৭ অক্টোবর - তৃতীয় ওডিআই - পুনে
২৯ অক্টোবর - চতুর্থ ওয়ানডে - মুম্বই
১ নভেম্বর - পঞ্চম ওয়ানডে - তিরুবনন্তপুরম
টি-টুয়েন্টি
৪ নভেম্বর - প্রথম টি২0 - কলকাতা
৬ নভেম্বর - দ্বিতীয় টি২0 - লখনউ
১১ নভেম্বর - তৃতীয় টি২0 - চেন্নাই
Click it and Unblock the Notifications