সৌরভের 'ছদ্মবেশ'-এর কথা জানলে অবাক হবেন, দেখুন ভিডিও

সাধারণের সঙ্গে মিশে থাকতে ছদ্মবেশ নিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। নিজের বই 'আ সেঞ্চুরি ইজ নয় এনাফ' বইতে এমনটাই জানিয়েছেন তিনি। টুইটারে শেয়ারও করেছেন সেকথা।

সাধারণের সঙ্গে মিশে থাকতে ছদ্মবেশ নিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। নিজের বই 'আ সেঞ্চুরি ইজ নট এনাফ' বইতে এমনটাই জানিয়েছেন তিনি। টুইটারে শেয়ারও করেছেন সেকথা।

সৌরভের 'ছদ্মবেশ'-এর কথা জানলে অবাক হবেন

সেই সময় ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। পাড়ার পুজোয় অংশ নিয়েছিলেন ঘটা করে। আরতি, সন্ধি পুজো ঢাক বাজানো। সবেতেই অংশ নিয়েছেন। কিন্তু বিসর্জনও বাদ দিতে চাননি। নিজের প্রকাশিত হতে চলা বই 'আ সেঞ্চুরি ইজ নট এনাফ'-এ এমনটাই জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। তিনি লিখেছেন, পাড়ার দুর্গাপুজোর বিসর্জনে একবার প্রতিবেশীদের সঙ্গেই ট্রাকে বাবুঘাট যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু লোকজনের ভিড়ে অসুবিধা হতে পারে, সেকথা ভেবে ছদ্মবেশ ধারনের সিদ্ধান্তও নিয়ে নেন। সিদ্ধান্ত নেন পাঞ্জাবি সর্দার সাজবেন। সেইমতো মাথায় পাগড়ি ও মুখে চাপদাড়িও লাগিয়ে ফেলেন। সেই কাজে তাঁকে সাহায্য করেছিলেন স্ত্রী ডোনা এবং তাঁর এক মেকআপ আর্টিস্ট। ভেবেছিলেন, কেউ তাঁকে চিনতে পারবে না। এই 'মেকআপ' দেখে বাড়ির লোকেরা হাসাহাসিও করেছিলেন। যদি তাতে দমে যাননি সৌরভ।

তবে বাড়ির কাছ থেকে এই 'মেকআপ' নিয়েও পুলিশকর্মীর কাছে ধরা পড়ে যান। নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশকর্মী সৌরভ গাঙ্গুলিকে নিজের গাড়িতে যাওয়ার পরামর্শ দেন। সেই মতো মেয়ে সানাকে নিয়ে নিজের গাড়িতেই পাড়ার ঠাকুর নিয়ে যাওয়া ট্রাককে অনুসরণ করেন সৌরভ। আর বাবুঘাট পৌঁছনোর পর সেই পুলিশকর্মীকেই আবেদন করেন, তাঁর ছদ্মবেশের কথা কাউকে না জানাতে। কথা মতোই কাজ হয়। ছ্দ্মবেশ ধরা সৌরভ বাবুঘাটের বিসর্জনও প্রত্যক্ষ করেন।

I am super excited to give you a first look at my debut book #ACenturyisNotEnough , to be published end of this month.

Amazon preorder:https://t.co/QwdBIHQ8DR

To read the first chapter for free, go to Juggernaut: https://t.co/OChPk6UUiJ

CC: @juggernautbooks @gbsaltlake pic.twitter.com/bKUKMWPqkm
— Sourav Ganguly (@SGanguly99) February 2, 2018

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+