BCCI: আইপিএল ২.০, বিদেশি বিনিয়োগেই হবে টি১০ লিগ? বিসিসিআইয়ের পরিকল্পনা প্রকাশ্যে

আইপিএলে সৌদি আরবের বিনিয়োগের বিষয়টি নিয়ে গত কয়েক মাস ধরেই জল্পনা-ক‌ল্পনা চলছে। এরইমধ্যে শুক্রবার নতুন তথ্য সামনে এসেছে। ২০২৪ সাল থেকে আইপিএলের দ্বিতীয় সংস্করণ আনতে চলেছে বিসিসিআই। তবে ২০ ওভারের নয়, এই লিগ হবে ১০ ওভারের। অর্থ্যাত টি১০ ফর্ম্যাটে। বিসিসিআইয়ের নতুন লিগের বিনিয়োগ আসতে পারে মরু দেশ থেকে।

একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে একটি নতুন ক্রিকেট লিগ আয়োজন করতে চায় সৌদি আরব। এটি হতে পারে টি১০ সংস্করণের। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) অনেক দিন ধরে আরেকটি ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা চালুর বিষয়টি বিবেচনা করে আসছে। দুইয়ে দুইয়ে চার মিলে গেলে তা সৌদি আরবের সঙ্গে গাঁটছড়া বেধে এই লিগ আয়োজন করতে পারে বিসিসিআই। যা চমকে দিতে পারে ক্রীড়া বিশ্বকে।

BCCI

বিশ্ব ক্রীড়াক্ষেত্রে নিজেদের দেশের অবস্থান শক্তপোক্ত করতে ফুটবল, গলফ, বক্সিং, রেসিংসহ আরও অনেক খেলায় বিপুল অর্থ বিনিয়োগ করেছে সৌদি আরব। এবার দেশটির সার্বভৌম সম্পদ তহবিল বা 'পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড' (পিআইএফ) ভারতে 'দ্বিতীয় আইপিএল' আয়োজনের পরিকল্পনা করছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে আইপিএলকে ছাড়িয়ে এটাই হবে বিশ্বের সবচেয়ে ব্যয় বহুল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ।

একটি ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে শুক্রবারই জানা গিয়েছিল আগামী বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসেই টি১০ লিগ চালু করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই এই লিগ নিয়ে নক্সা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে বিসিসিআইয়ের অন্দরে। আইপিএল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সোনার ডিম দেওয়া হাসির মতো। ফলে এই লিগের জনপ্রিয়তা যাতে কোনও ভাবেই নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেই টি টেন লিগের বাস্তবায়ন চাইছে বিসিসিআই।

এরআগে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ চলাকালীন সৌদি আরবের বিনিয়োগকারীদের সঙ্গে একপ্রস্থ আলোচনাও সেরেছেন বিসিসিআই কর্তারা। সেখানে মরুদেশের প্রতিনিধিদের সামনে টি-টেন লিগের রূপরেখাও তু‌লে ধরা হয়। তবে আলোচনা কতদূর এগিয়েছে সেই বিষয়টি এখনও জানা যায়নি। যদিও বিসিসিআইয়ের পরিকল্পনায় সৌদি আরবের বিনিয়োগ আসে, তা ক্রিকেটের ক্ষেত্রে এক যুগান্তকারী হয়ে থাকবে।

২০ ওভারের আইপিএল ইতিমধ্যেই জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছে। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের নজরে এবার ১০ ওভারে ম্যাচ। সূত্রের খবর, আগামী বছর থেকে শুরু হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন টি-টেন প্রতিযোগিতা, শুধু তাই নয় আইপিএলের দ্বিতীয় ডিভিশনের তকমা দেওয়া হবে। আগামী দিনে ক্রিকেটের ২২গজে নতুন জুটি হচ্ছে ভারত-সৌদি আরব?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+