Sarfaraz Khan: বোনের বান্ধবীকে বিয়ে সরফরাজের! কাশ্মীরের রোমানা কীভাবে বোল্ড করলেন মুম্বইয়ের ব্যাটারকে?
Sarfaraz Khan: সরফরাজ খান ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে সাফল্য পাওয়ার পর অবশেষে ডাক পেলেন ভারতের টেস্ট দলে। রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যেতেই।
বিশাখাপত্তনমে টেস্ট শুরু শুক্রবার। আজ ভোরেই মুম্বইয়ে অনুশীলন সেরেছেন সরফরাজ। বেন স্টোকসদের বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেকের ভালোই সম্ভাবনা রয়েছে।

ভাই মুশির খান এখন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলছেন। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২৬ বলে ১৩১ রান করেছেন। এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধেও শতরান করেছিলেন। দাদা সরফরাজ ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি অর্ধশতরান ও একটি শতরান করার পর।
মুম্বই হোক বা ভারতের এ দল- মিডল অর্ডারে সরফরাজ খান সব সময়ই বড় ভরসা। এর আগে ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করলেও জাতীয় দলে ব্রাত্যই থাকছিলেন। দল ঘোষণার পর তালিকায় সরফরাজের নাম দেখে অনেকেই সমালোচনাও করেছেন। যদিও এবার তাঁর আন্তর্জাতিক অভিষেক হয় কিনা সেটাই দেখার।
সরফরাজের ভারতীয় দলে ডাক পাওয়ার পিছনে লেডি লাকও কি কাজ করেছে? হতেই পারে। কেন না, গত বছরই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সরফরাজ। তাঁর বয়স এখন ২৬। বিয়েটাও হয়েছে অনেকটা সিনেমার মতোই। সরফরাজের স্ত্রী রোমানা জহুর কাশ্মীরের মেয়ে। কিন্তু দুজনের আলাপ দিল্লিতে।
রোমানা দিল্লির একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমএসসি পড়ছিলেন। সেখানেই সরফরাজের এক তুতো বোনও পড়াশোনা করছিলেন। সরফরাজের ওই বোনের ঘনিষ্ঠ বান্ধবী রোমানা। সরফরাজের খেলা পড়েছিল দিল্লিতে। সেখানেই সরফরাজের বোনের সঙ্গে খেলা দেখতে এসেছিলেন রোমানা। ম্যাচের ফাঁকেই দু-জনের আলাপ।
প্রথম দর্শনেই রোমানার প্রেমে পড়ে যান সরফরাজ। তবে প্রথমে বলে উঠতে পারেননি। প্রথমে বন্ধুত্ব, আর সময়ের সঙ্গে তা গড়ায় প্রেমে। সরফরাজ বোনের কাছে অবশ্য সে কথা গোপন রাখেননি। সরফরাজের বোনের কাছ থেকে জানতে পারে তাঁর পরিবার। পরিবারের অমত ছিল না। পরিবারের সদস্যরা যোগাযোগ করেন রোমানার পরিবারের সঙ্গে।
Star Indian Cricketer sarfaraz Khan married in Pashpora Village of District Shopian South Kashmir. pic.twitter.com/hX77TlRsbq
— Asif Rashid (@asifras362) August 6, 2023
মিঁয়া-বিবি যেখানে রাজি সেখানে পিচ তো পাটা উইকেট! দুই পরিবারের সম্মতিতেই গত বছর অগাস্টে হয় বিয়ের অনুষ্ঠান। সরফরাজ বিয়ে করতে গিয়েছিলেন কাশ্মীরেই। রোমানার বাড়ি শোপিয়া জেলার পশপোরা গ্রামে। সেখানেই দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে হয় বিয়ের অনুষ্ঠান। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে বিয়ের কথা জানিয়েছিলেন সরফরাজ। এবার তাঁর আন্তর্জাতিক অভিষেকের সময় রোমানাকে ভাইজ্যাগের কর্পোরেট বক্সে দেখা যাবে কিনা তা নিয়েই চলছে জল্পনা।












Click it and Unblock the Notifications