শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে সরফরাজই পাকিস্তানের অধিনায়ক
শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে সরফরাজ আহমেদকেই পাকিস্তানের অধিনায়ক বাছা হয়েছে। সহ অধিনায়ক বাছা হয়েছে বাবর আজমকে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে সরফরাজ আহমেদকেই পাকিস্তানের অধিনায়ক বাছা হয়েছে। সহ অধিনায়ক বাছা হয়েছে বাবর আজমকে।

শুক্রবারই পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদের নাম ঘোষণা করে পিসিবি। ২০১৭ সালে তাঁকে প্রথম পাক ক্রিকেট দলের অধিনায়ক বাছা হয়। দায়িত্ব নিয়েই ইংল্যান্ডে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন করেন তিনি। ফাইনালে চিরশত্রু ভারতকে হারায় পাক দল। যদিও ইংল্যান্ড বিশ্বকাপে তাঁরই নেতৃত্বে লিগ পর্যায় থেকে ছিটকে যায় পাকিস্তান।
এরপরেই জল্পনা ওঠে, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব হারাতে পারেন সরফরাজ আহমেদ। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে সরফরাজকেই অধিনায়ক বেছেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
২৭ সেপ্টেম্বর থেকে পাকিস্তানের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলার কথা শ্রীলঙ্কার। তবে নিরাপত্তার কারণে, শ্রীলঙ্কা পাকিস্তানে ক্রিকেট নাও খেলতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও খেলা এই সিরিজ হওয়ার ব্যাপারে আশাবাদী পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। উল্লেখ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকেই পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ হিসেবে যাত্রা শুরু হওয়ার কথা মিসবা-উল-হকের।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications