সমাজ মাধ্যমে ছবি পোস্ট করলেই ঝড় তুলছেন সারা তেন্ডুলকর। সোশ্যাল সাইটে সচিন কন্যার জনপ্রিয়তা বলিউড নায়িকাদেরও টেক্কা দেবে। সম্প্রতি কেনিয়া সফরে গিয়েছেন সারা। সেই সফরের কিছু ছবি ইনস্টগ্রামে পোস্ট করেছেন। এরপরই ফের চর্চায় শুভমান গিলের সঙ্গে তাঁর সম্পর্ক।
সারা তেন্ডুলকার এই কটা দিন ছুটি কাটাতে কেনিয়া গেছেন। সম্প্রতি, সচিন কন্যা সোশ্যাল মিডিয়াতে কেনিয়ার জঙ্গল থেকে তার কিছু ছবি শেয়ার করেছেন যেখানে সারা তেন্ডুলকারকে কেনিয়ার একজন রহস্যময় ব্যক্তির সাথে দেখা যাচ্ছে। স্থানীয় এক মানুষ কেন সারার সঙ্গে এই নিয়ে শুরু হয়ে যায় চর্চা।
ছবি-সারা তেন্ডুলকর ইনস্টাগ্রাম
সমাজ মাধ্যমে এই ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। এই পোস্টটিতে ১.৩ মিলিয়ন লাইক পড়েছে, হাজারেরও বেশি মানুষ কমেন্ট করেছেন। বেশিরভাগ মানুষের মধ্যে একটাই প্রশ্ন। তাঁর এবং ভারতীয় দলের তারকা ক্রিকেট শুভমান গিলের সম্পর্ক? তার মধ্যে একজন মন্তব্য করেছেন, 'বিশ্ব টেস্ট ফাইনালে শুভমান গিলের খেলা দেখার সারা নাইজেরিয়ান পাত্রকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে।'
ছবি-সারা তেন্ডুলকর ইনস্টাগ্রাম
শুভমান-সারা সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই সোশ্যাল সাইটে। সম্প্রতি তাঁদের বেশ কিছু চ্যাট ফাঁস হয়েছে। তাতেই সারা-শুভমানের প্রেমের জল্পনা আরও কয়েকগুণ বৃদ্ধি পয়েছে। দুজনকেই একই স্থানে অনেকবার দেখা গেছে। তবে দুজনেই আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের বিষয়ে কোনও তথ্য দেননি। মাত্র ২৫ বছর বয়সে সোশ্যাল মিডিয়ায় আগুনে পারফরম্যান্স সারার। ৩.৮ মিলিয়ন ফ্যান ফলোয়ার্স আছে সারার।
ছবি- শুভমান গিল ইনস্টাগ্রাম
সারা-শুভমনের লুকিয়ে প্রেমের তত্ত্ব আজকের নয়। দু'জনে অতীতে বহুবার আকারে, ইঙ্গিতে এই জল্পনায় ঘি ঢেলেছেন। একটি চ্যাট শোয়ে গিয়ে সারাকে ডেটিং করছেন কি না, এই প্রশ্নের উত্তরে শুভমন বলেন 'হয়তো করছি বা করছি না।'