সচিন কন্যার টুইট বোমা ভাইরাল, আসরে নামলেন মাস্টারব্লাস্টার

সচিন তেন্ডুলকরের কন্যা-র অ্যাকাউন্ট থেকে এল মোক্ষম এক বার্তা। এনসিপি নেতা শরদ পাওয়ারের নামে বিতর্কিত মন্তব্য। তারপরই ভাইরাল সেই টুইট , আসরে নামলেন খোদ মাস্টারব্লাস্টার। 
 

সাইবার ক্রাইম এখন জলভাত। বিভিন্ন মানুষ এই ধরণের চক্রান্তের জালে পড়ে বিভিন্ন মানুষ হেনস্থা হন। এবার এই চক্রান্তের জালে পড়লেন সচিন কন্যা সারা তেন্ডুলকর।

সচিন কন্যার টুইট বোমা ভাইরাল, আসরে নামলেন মাস্টারব্লাস্টার

সচিন তেন্ডুলকরের কন্যা-র অ্যাকাউন্ট থেকে এল মোক্ষম এক বার্তা। এনসিপি নেতা শরদ পাওয়ারের নামে বিতর্কিত মন্তব্য। তারপরই ভাইরাল সেই টুইট। সারা তেন্ডুলকর নামের যে অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছিল, তাতে লেখা ছিল,'এনসিপি-র শরদ পাওয়ার কীভাবে মহারাষ্ট্রকে লুট করেছেন তা সকলেই জানেন, তবে খুব অল্প লোকই জানেন তিনি কেন্দ্রকেও লুটতে চেয়েছেন। ' এই পোস্টের সঙ্গে বিজয় মাল্যের নামের রেফারেন্স রয়েছে।

সচিন কন্যার টুইট বোমা ভাইরাল, আসরে নামলেন মাস্টারব্লাস্টার

এই টুইট বার্তা বেরোনর পরই বেজায় চটেছেন এনসিপি সমর্থকরা। এনসিপি-র পক্ষ থেকে জিতেন্দ্র আহওয়াদ তেন্ডুলকরের কাছে জবাবদিহি চান। এরপরই বিষয়টি সম্পর্কে জানতে পারেন মাস্টারব্লাস্টার। তিনি পরিষ্কার করে দিয়েছেন, সারা ও অর্জুনের নিজস্ব কোনও টুইটার অ্যাকাউন্ট নেই।

সচিন কন্যার টুইট বোমা ভাইরাল, আসরে নামলেন মাস্টারব্লাস্টার

সচিন সিরিজ অফ টুইট করেছেন, ' আমি জানাচ্ছি আমার ছেলে ও মেয়ে অর্জুন ও সারা -র কোনও টুইট অ্যাকাউন্ট নেই। ' এছাড়াও সচিন আরও লিখেছেন, 'এটা খুব ক্ষতিকারক। ভুলবোঝাবুঝি তৈরি করেছ, আমাদের ভীত করে তুলেছে। আমি এই মাধ্যমকে আবেদন করছি তারা যেন দ্রুত কোনও পদক্ষেপ নেয়।'

সচিন কন্যার টুইট বোমা ভাইরাল, আসরে নামলেন মাস্টারব্লাস্টার

এদিকে ইতিমধ্যেই টুইটার থেকে সারা-র সেই বিতর্কিত অ্যাকাউন্টের অস্তিত্ব মুছে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+