কেকেআর ব্যাটসম্যানের সঙ্গে সম্পর্কের জল্পনা উস্কে দিলেন সচিন-কন্যা

কেকেআর ব্যাটসম্যানের সঙ্গে সম্পর্কের জল্পনা উস্কে দিলেন সচিন-কন্যা

জল্পনাটা চলছিল বেশ কিছুদিন ধরে। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে ডেটিং করছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান শুভমান গিল, এই খবর নিয়ে চলছিল চর্চা। জল্পনার অবসান ঘটিয়ে 'যা রটে তার কিছু তো ঘটে' প্রবাদকেই আংশিক সত্য বলে বুঝিয়ে দিলেন সারা।

কেকেআর ব্যাটসম্যানের সঙ্গে সম্পর্কের জল্পনা উস্কে দিলেন সচিন-কন্যা

বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বড় ব্যবধানে ওই ম্যাচ হেরে যান দীনেশ কার্তিকরা। কেকেআরের জার্সিতে ওপেন করতে নেমে ব্যাট হাতে কেরামতি দেখাতে পারেননি শুভমান গিলও। যদি ফিল্ডিংয়ের সময় ডানে-বামে ঝাঁপিয়ে বেশ কয়েকটি নিশ্চিত বাউন্ডারি বাঁচান পাঞ্জাব-তনয়।

ব্যাট হাতে সেভাবে সাড়া জাগাতে না পারলেও সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর যে শুভমান গিলের ফিল্ডিংয়ে মজেছেন, তা বুঝতে কারও অসুবিধা হচ্ছে না। সারা তাঁর ইস্টাগ্রাম অ্যাকাউন্টে গিলের ফিল্ডিংয়ের সময়ের এক টিভি স্ক্রিণের ছবি পোস্ট করেছেন। তা দেখে নেটিজেনদের বুঝতে অসুবিধা হয়নি যে কেকেআর তারকার সঙ্গেই ডেটিং করছেন সচিন তেন্ডুলকর-কন্যা।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও আইপিএল ২০২০-তে শুভমান গিল ঝড় দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেট প্রেমীরা। কেকেআরের জার্সিতে আগামী ম্যাচেই গিল ব্যাট হাতে কামাল দেখাবেন বলে আশা অনেকের। হয়তো সেই তালিকায় রয়েছেন সারা তেন্ডুলকরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+