জন্মদিনে ফুর্তির মেজাজে সারা তেন্ডুলকর, ছবি শেয়ার করে কী লিখলেন সচিন কন্যা?
ভারত তথা গোটা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট খেলোয়াড় সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার কোটি কোটি হৃদয়ের নায়ক। কিন্তু লিটল মাস্টারের জীবনেও আছেন এক রাজকন্যা। তিনি আর কেউ নন, সচিন কন্যা সারা তেন্ডুলকর। জন্মের পর থেকেই বাবার দৌলতে লাইম লাইটে রয়েছেন সারা।
তবে ইদানিংকালে সারাকে নিয়ে চর্চা একটু বেশিই হচ্ছে। কারণ একদিকে যেখানে স্টার কিডদের নিয়ে মাতামাতি, অন্যদিকে দেশের সেরা ক্রিকেটারের মেয়ে হয়েও বরাবর সারাকে অত্যন্ত মার্জিত হিসেবেই চিনে এসেছে বহির্জগত।

দেখতে দেখতে সেই ছোট্ট সারা ২৭ বছর পূর্ণ করলেন। নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন সচিন কন্যা সারা টেন্ডুলকর। কোনও ছবিতে তাঁকে দেখা গিয়েছে ব্ল্যাক স্লিভলেস শর্ট ড্রেস পরে মা অঞ্জলি তেন্ডুলকরের কোলে বসে আদর খাচ্ছেন তিনি।
আবার দেখা গিয়েছে প্রিন্টেড ড্রেস পরে কেক কাটতে। সেইসব সেলিব্রেশনের ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, সিজন ২৭, এপিসোড ১’। তাঁর জন্মদিনের পার্টির একটি লুকের জন্য, তিনি একটি অ্যানিমাল প্রিন্টেড মিনি পোশাক পরেছিলেন যা বেশ নজর কেড়েছে।
তবে বরাবরই ডাউন টু আর্থ সারা। তাই পোশাকের ক্ষেত্রেও বিশাল খরচ করেননি তিনি। অফ-হোয়াইট বেসে অ্যানিমাল প্রিন্ট, সঙ্গে প্লাঞ্জিং নেকলাইন এবং চওড়া কাঁধের স্ট্র্যাপ। বডি হাগিং এই পোশাকটিতে অপূর্ব দেখাচ্ছিল সারাকে।
'জারা' ব্র্যান্ডের ফাস্ট-ফ্যাশন ক্লোদিং প্রিন্টেড মিনি ড্রেসটির মার্কেট প্রাইস ৩৫০০ টাকার কাছাকাছি। এমনকি সারার এই রকম পোশাক আপনিও বেছে নিতে পারেন পার্টি ড্রেস হিসাবে। এছাড়াও জন্মদিনের সাজসজ্জা, জন্মদিনের কেক এবং তিনি যে সুস্বাদু খাবারের ছবিও পোস্ট করেছেন সারা। তবে সকলের সবথেকে বেশি পি[ওচন্ড হয়েছে বাবা সচিনের কোলে ছোট্ট সারার একটি ছবি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications